,

বর্বরতার প্রতিবাদে হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশের রোডমার্চ

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ইতিহাসের বর্বরতম পৈশাচিক গণহত্যার প্রতিবাদে রোডমার্চের ঘোষণা দিয়েছে হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশ।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা শাহীনুর পাশা চৌধুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

বক্তব্যে তিনি জানান, আগামী ২১ সেপ্টেম্বর সিলেট থেকে এ রোডমার্চ শুরু হবে। হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে ২২ তারিখ বিকাল ৩টায় টেকনাফ গিয়ে পৌঁছবে এ রোডমার্চ। পরে সেখানে আয়োজিত মহাসমাবেশে মিয়ানমারে চলমান রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি সমস্যা সমাধানের জোর দাবি তোলা হবে।

জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের সহসভাপতি,সাবেক এমপি ও হুইপ মুফতি মোহাম্মদ ওয়াক্কাস হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশ সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন,স্বাধীন রোহিঙ্গা স্টেট গঠন করা সময়ের দাবি বলে মনে করছি। আর রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতীয় ঐক্যের বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আশপাশে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়। বলা হয়, সেখানে আশ্রয় নেয়া রোহিঙ্গারা হয়রানি, লুটপাট ও ছিনতাইয়ের শিকার হচ্ছেন। কতিপয় দুর্বৃত্তের এমন কর্মকাণ্ড রুখতে ও তাদের নিরাপত্তা দানের পাশাপাশি ত্রাণ কার্যক্রম স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েনের বিকল্প নেই বলে মন্তব্য করা হয়।

এ ছাড়া সংবাদ সম্মেলন থেকে দেশি-বিদেশি সবাই যেন রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে পারে তার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

পাশাপাশি সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের জন্য সহায়তা নিয়ে যাওয়া বিএনপির ত্রাণবাহী ট্রাক আটকে দেয়ারও নিন্দা জানানো হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের