,

চতুর্থ ধরনের চকোলেট আবিষ্কার

news-image

অনলাইন ডেস্ক : চকোলেট খেতে ভালোবাসেন যারা তাদের জন্য সুখবর। বিজ্ঞানীরা নতুন ধরনের একটি চকোলেট আবিষ্কার করেছেন। না, এটা বিদ্যমান তিন ধরনের চকোলেট- ডার্ক, মিল্ক আর হোয়াইট চকোলেটের অভিনব কোনো ছদ্মবেশ নয়। এটা একেবারেই নতুন ধরনের চকোলেট। ৮০ বছর আগে হোয়াইট চকোলেট বাজারে আসার পর এটাই সম্পূর্ণ নতুন প্রজাতির চকোলেট।

এটা দেখতে অনেকটা গোলাপি। তবে কোনো রঙের ব্যবহারের কারণে এটি দেখতে এমন, তা কিন্তু নয়। রুবি নামের এই চকোলেট তৈরি হয়েছে রুবি কোকোয়া বিন থেকে। যাতে এই গোলাপি রঙ আছে।

এর স্বাদ অনেকটাই ফলের মতো এবং একটু টকও বটে। জুরিখ-ভিত্তিক কম্পানি ব্যারি কলেবট (Barry Callebaut) গত ১৩ বছর ধরে প্রচষ্টা চালিয়ে এই নতুন চকোলেটটি আবিষ্কার করেছে।

এক সংবাদ মাধ্যমে তারা এই চকোলেটকে বর্ণনা করেছেন ‘এক তীব্র ইন্দ্রিয়ানুভূতিজাত আনন্দ’ উৎপাদক হিসেবে।
চলতি মাসের শুরুতে চীনের সাংহাইয়ে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি জনসম্মুখে তুলে ধরা হয়। কিন্তু এখনো চকোলেটটি বাজারে ছাড়া হয়নি। তবে শিগগিরই হয়তো চকোলেটটি কনফেকশনারিতে পাওয়া যাবে।

চকোলেটটির কম্পোজিশন এখনো রহস্যাবৃত রয়ে গেছে। ডার্ক চকোলেটে কোকোয়া থাকে উচ্চহারে। কিন্তু দুধ থাকে কম। হোয়াইট চকোলেট হলো ডার্ক চকোলেটের বিপরীত। মিল্ক চকোলেট এই দুটোর মাঝামাঝি কোনো একটি স্থানে অবস্থান করে।

কিন্তু নতুন এই রুবি চকোলেটটি আসলে কেমন? অনেকে দাবি করেছেন এটি শুধু রুবি কোকোয়া বিন ব্যবহার করেই তৈরি করা হয়েছে। তবে এটি দেখতে যেমন সুন্দর খেতেও হয়তো তেমনই হবে আশা করা যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা