,

ঢালাওভাবে কাজ কখনোই করিনি, এখনও করছি না : মাহী

news-image

বিনোদন প্রতিবেদক : অনেকদিন ধরে আলোচনায় নেই চিত্রনায়িকা মাহী। ছবি মুক্তির সংখ্যাটাও কমে গেছে। ঈদেও মুক্তি পাচ্ছে না কোনো চলচ্চিত্র। মাঝে মাঝে শুটিংসেটে তাকে দেখা গেলেও হঠাৎ আবার আলোচনা বাইরে তিনি। মাঝের সময়গুলো কাটাচ্ছেন ঘোরাঘুরি করেই।

বিয়ের পর অনেকটা এভাবেই চলছে তার সিডিউল। তবে ঈদ বিরতির পর আবারও শুটিং শুরু করতে যাচ্ছেন মাহী। পাশাপাশি খবর হচ্ছে আগামী মাসে মুক্তি পাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’। ছবিটির ট্রেলর এরইমধ্যে ইউটিউবে ভালো সাড়া ফেলেছে। এখন মুক্তির পর দর্শক প্রতিক্রিয়া দেখার পালা।

চলতি সময়ে ক্যারিয়ার ও ব্যস্ততা নিয়ে মাহী বলেন, ‘চলচ্চিত্রে আমি বরাবরই নিয়মিত আছি। ঢালাওভাবে কাজ আমি কখনোই করিনি। এখনও করছি না। দর্শক গ্রহণযোগ্যতার বিষয়টি মাথায় রেখেই আমি কাজগুলো করে থাকি। ঈদের বিরতি কাটিয়ে আবারও কাজে ফিরছি। এখন আবারও চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকবো।’

সম্প্রতি শাহনেওয়াজ শানুর ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবির শুটিং করছেন মাহী। এই মুহূর্তে ছবিটির শেষ ভাগের শুটিং চলছে। ছবিটিতে তার বিপরীতে দেখা যাবে বাপ্পিকে। এছাড়াও সাইমন সাদিকের বিপরীতে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবির শুটিং শেষ করেছেন মাহী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা