,

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ শুক্রবার

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে আগামীকাল শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল বুধবার এক বিবৃতিতে এ আহ্বান জানান হেফাজতের আমীর আল্লামা শাহ আহমদ শফী।

বিবৃতিতে তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর সরকারি বাহিনী ও বৌদ্ধ অস্ত্রধারীরা যৌথভাবে ইতিহাসের বর্বতম হত্যাকাণ্ড চালাচ্ছে। বার্মার মগ সন্ত্রাসীদের পৈশাচিক নির্মমতার কোনো নজীর দুনিয়াতে নেই। গত কয়েকদিনে তারা মুসলমানদের অসংখ্য ঘরবাড়ি, মাদ্রাসা ও মসজিদ আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে, শিশুসহ সব বয়সী মানুষকে দা দিয়ে কুপিয়ে মারছে, এমনকি জীবন্ত মানুষগুলোকে আগুনে পুড়িয়ে হত্যা করছে। প্রতিদিন নদীতে ভাসছে মিয়ানমারের নির্যাতিত মুসলমান শিশু-কিশোর, যুবক-যুবতি, বৃদ্ধ নারী পুরুষের বিকৃত লাশ। আরকানে মুসলমানের ওপর যে নির্যাতন চলছে তা জাহেলী যুগের বর্বরতাকেও হার মানিয়ে ফেলছে।

এ পরিস্থিতিতে কোনো বিবেকবান ও ঈমানদার মানুষ নীরব বসে থাকতে পারে না। আরাকানের অত্যাচারিত মুসলমানদের পাশে দাঁড়ানো, যার যার সামর্থানুযায়ী সাহায্য করা সকল মুসলমানদের ঈমানী ও মানবিক দায়িত্ব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা