,

শ্রদ্ধাকে খুশি করতে প্রভাস যা করলেন

news-image

বিনোদন ডেস্ক : ‘বাহুবলী’-র তুমুল সাফল্যের পর প্রভাসের পরবর্তী ছবি সাহো’তে নায়িকা কে হবেন সেটা নিয়ে বেশ কিছু জল্পনার পর নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হন শ্রদ্ধা কাপুর। বর্তমানে শ্রদ্ধা ও প্রভাস-সহ ‘সাহো’ টিম হায়দরাবাদে শ্যুটিংয়ে ব্যস্ত।

‘সাহো’ ছবিতে অভিনয় করতে পেরে শ্রদ্ধা যে খুব খুশি, সেই কথা তিনি আগেই জানিয়েছিলেন। আর এবার তো প্রভাস যা করলেন তাতে শ্রদ্ধা একেবারে আহ্লাদে আটখানা। নায়িকা আপ্যায়ন করতে তাঁকে একেবারে পঞ্চব্যঞ্জন খাওয়ালেন প্রভাস ও ‘সাহো’ টিম।

সেই পঞ্চব্যঞ্জনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শ্রদ্ধা। দেখা যাচ্ছে, সেই মেনুতে রয়েছে প্রায় ১৮ থেকে ২০ রকমের পদ। প্রত্যেকটি পদই হায়দরাবাদের রান্না।

শুধু খাবারই নয়, ‘সাহো’-র শ্যুটিং-এর জন্য পুরো টিমকে ফুলের তোড়া দিয়েও শুভেচ্ছা জানিয়েছেন শ্রদ্ধা। প্রভাস নিজেও ছবিটি নিয়ে ইতিবাচক। এক সংবাদমাধ্যমের কাছে তিনি জানান যে, ‘সাহো’ নাকি ‘বাহুবলী’-র থেকেও বেশি দর্শক জনপ্রিয়তা পাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা