,

চট্রগ্রাম-ঢাকা পেড়িয়ে রোহিঙ্গা শরণার্থীরা মানিগঞ্জের সিংগাইরে

news-image

প্রাণের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরনার্থীরা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে। চট্রগ্রাম-ঢাকা পেড়িয়ে বেশ কয়েকটি রোহিঙ্গা মুসলিম পরিবার মানিগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে।

বুধবার দুপুরে সিংগাইর থানার পুলিশ ৯সদস্যের একটি রোহিঙ্গা পরিবারকে চারিগ্রাম থেকে উদ্ধার করে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে গেছে বলে জানাগেছে।

সিংগাইর থানার উপ-পরিদর্শক আবদুল মান্নান জানান, সিংগাইরে রোহিঙ্গা প্রবেশের খবর পেয়ে উপজেলার চারিগ্রামের মাওলানা তাজুল ইসলামের বাড়ি থেকে ৯ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন, ফয়েজুল ইসলাম (৩৫), আমেনা খাতুন(৭০), রাফিয়া বিবি(১৮), হাফসা বিবি(২৮), আরমান(৭), রুম্মান(৪), আবদুল হান্নান(৩), রুনাত(১) ও হাছিনা আক্তার (৭৩)। পুলিশ আরো জানান, জিজ্ঞাসাবাদে জানাগেছে এরা সকলেই আরাকান রাজ্যের মংডু জেলার মন্ডুকাদেরবিল গ্রামের বাসিন্দা।

আশ্রয়দাতা মাওলানা মো: তাজুল ইসলাম বলেন, চারিগ্রাম বাজারের গামেন্টস ব্যবসায়ী জাইল্যা গ্রামের আলমগীর আমাকে বলে উপজেলার ধল্লা ইউনিয়নে কয়েকটি রোহিঙ্গা পরিবার এসেছে। সেখান থেকে একটি পরিবারকে আমার বাড়িতে আশ্রয় দেয়ার কথা বলে।

হঠাৎ গত মঙ্গলবার বিকেলে ৯ সদস্যের ওই পরিবারটি আমার বাড়িতে চলে আসে। অপর আরেকটি সূত্র জানায়, উপজেলা সদরেও শ্রমিকের কাজ করার জন্য বেশ কিছু রোহিঙ্গা এসেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা