,

রোনালদোর জোড়া গোলে দারুণ শুরু রিয়ালের

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আপোয়েল নিকোশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা ধরে রাখার অভিযানে শুভসূচনা করেছে রিয়াল মাদ্রিদ। নিজেদের প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে জিনেদিন জিদান শিষ্যরা।

দলের হয়ে অন্য গোলটি করেন সার্জিও রামোস।‘এইচ’ গ্রুপে বুধবার রাতে ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে অ্যাপোয়েলকে আতিথিয়েতা জানায় রিয়াল। তবে ম্যাচে প্রায় একক আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা।

শিরোপা ধরে রাখার মিশনে রিয়ালের হয়ে প্রথম একাদশে মাঠে নামেন রোনালদো। নিষেধাজ্ঞার কারণে লিগ ম্যাচে খেলতে না পারা এ তারকা মাঠে নেমেই ঝলক দেখালেন। ম্যাচের ১২ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন তিনি।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে দলের লিড দ্বিগুণ করেন রোনালদো। ম্যাচের ৬১ মিনিটে ওভারহেড থেকে দলের তৃতীয় ও জয়সূচক গোলটি করেন গ্যালাকটিকো অধিনায়ক রামোস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা