সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এখনো কানে বাজে গুলির শব্দ’

news-image

নিউজ ডেস্ক : সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে এসেছেন ৬৫ বছরের রোহিঙ্গা নারী বেগম জান।কক্সবাজারের বালুখালী আশ্রয়শিবিরে বসে এখনো তাঁর কানে বাজে গুলি আর বিস্ফোরণের শব্দ। ভয়ে চমকে ওঠেন।

বেগম জানের জীবনের অনেকটা সময়ই কেটেছে কষ্টে আর যন্ত্রণায়। শেষ বয়সে এসে কষ্ট আরও বেড়েছে। মিয়ানমারের রাখাইনে ভিক্ষা করতেন তিনি। স্বামীকে হারিয়েছেন ২৫ বছর আগে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বয়সের ভারে ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। লাঠিতে ভর করে হাঁটতে হয় তাঁকে। এ অবস্থাতেই দুদিন ধরে হেঁটে হেঁটে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকেছেন।

কক্সবাজারের বালুখালীতে আশ্রয়শিবিরে বসে আল জাজিরার সাংবাদিক কেটি আর্নল্ডের সঙ্গে কথা হয় বেগম জানের।

বেগম জান বললেন, সবাই পালিয়ে যাচ্ছিল। তাদের সঙ্গে সঙ্গে আমিও পালাচ্ছিলাম। আমি এখন বাংলাদেশে আছি। এখনো মনে হয় মিয়ানমারের সেনাবাহিনী আমার পেছনে ছুটে আসছে। তবে আমি এখন সুখী। কারণ এখন আমি গুলি ও বিস্ফোরণের শব্দ শুনতে পাই না।

গুলি আর বিস্ফোরণের শব্দ শোনার ভয়ংকর এক অভিজ্ঞতার কথা জানালেন বেগম জান। বললেন, ‘এক রাতে ঘুম ভাঙে গুলি আর বিস্ফোরণের শব্দে। সেই শব্দ এত জোরে ছিল যে তিনি সহ্য করতে পারছিলেন না। শব্দে তিনি ঘুমাতে পাচ্ছিলেন না। সেই শব্দ এত বীভৎস ছিল যে এখনো তাঁর কানে বাজে।’

বেগম জান আরও বলেন, ‘আমি চাই বহির্বিশ্ব আমাদের যন্ত্রণার কথা জানুক।’

সম্প্রতি কয়েক সপ্তাহে বাংলাদেশ থেকে প্রায় তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা এসেছে। জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থা সহিংসতা বন্ধে পদক্ষেপ নিতে মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে আহ্বান জানিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা