,

রোহিঙ্গাদের সঙ্গে মানবিক আচরনের আহ্বান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার

news-image

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর চলমান সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। দেশের জনগণের প্রতি পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে মানববিক আচরনের আহ্বান জানাচ্ছে সংস্থাটি।

সংস্থার চেয়ারম্যান এডভোকেট সিগমা হুদা বলেন, রোহিঙ্গাদের ওপর এমন নির্যাতন কোন ভাবেই মেনে নেয়া যায় না। এটা মানবতার চরম লঙ্ঘন। আন্তর্জাতিক মহলকে অতি সত্বর মিয়ানমাকে রোহিঙ্গা নির্যাতন বন্ধে চাপ প্রয়োগ করতে হবে। বাংলাদেশে শরণার্থী রোহিঙ্গাদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশী। এসব মানুষ অমানবিক পরিস্থিতিতে প্রচন্ড খাদ্যাভাবে দিন কাটাচ্ছে । দেশের সকলকে এ পরিস্থিতিতে সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল বলেন, রোহিঙ্গা ইস্যিু সত্যিই অমানবিক। জাতিসংঘ ও অন্যান্য বড় বড় দেশগুলোর কাছ থেকে আরো জোড়ালো পদক্ষেপ আশা করছি। জনবহুল বাংলাদেশে বাড়তি জনসংখ্যার চাপ দেশের জন্য বেশ উদ্বেগের বিষয়। ইতিমধ্যে রোহিঙ্গারা কক্সবাজার, বান্দরবন ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পরেছে। শরণার্থী রোহিঙ্গাদের সঠিক তালিকা করা আবশ্যক যাতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে তাদের কে মিয়ানমারে ফেরত পাঠানো যায়। শরণার্থীদের খাদ্য , বস্ত্র, চিকিৎসা সহ সকল প্রকার মানবিক সাহায়তা নিশ্চিত করার জন্য দেশের সরকার ও জনগনের প্রতি সদয় আহ্বান জানাচ্ছেন তিনি। এক্ষেত্রে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের