,

বলিউডেও সবার মন জয় করতে চান মম

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমায় নিয়মিত দেখা যায়নি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও লাক্স সুন্দরী জাকারিয়া বারি মমকে। তবে শিহাব শাহীনের ছবিতে চিত্রনায়ক আরিফিন শুভ’র বিপরীতে ‘ছুঁয়ে দিলে মন’-এ অসাধারণ অভিনয় করে নায়িকা হিসেবে সকলের হৃদয়ে ঠাঁই গেড়েছেন তিনি। তবে এবার সোজা তাকে দেখা যাবে বলিউডের ছবিতে! আর সেখানেও তিনি সবার মন জয় করতে বদ্ধ পরিকর!

হ্যাঁ, চিত্রনায়ক নিরবের পর এবার ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম কাজ করতে যাচ্ছেন বলিউডের ছবিতে। নাম ঠিক না হওয়া এ ছবিটি পরিচালনা করবেন নিরবের প্রথম বলিউডি ছবি ‘শয়তান’-এর নির্মাতা ফয়সাল সাইফ। আসছে ডিসেম্বরে ছবির কাজ শুরু হবার কথা জানিয়েছেন নির্মাতা।

আসন্ন সিনেমাটি নিয়ে ফয়সাল সাইফ জানান, নতুন ছবির কাহিনি নারীকেন্দ্রিক। পুরো গল্পটি ডার্ক থ্রিলার ধাঁচের। ছবিতে বাংলাদেশের জাকিয়া বারী মমকে নিচ্ছি। এক কথায় বলতে গেলে এ ছবির মূল নায়ক বা নায়িকা বলতে মমই থাকবেন। কারণ তাকে ঘিরেই ছবির মূল কাহিনি এগিয়ে যাবে। মমর স্ক্রিপ্টটা পছন্দ হয়েছে।

৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হওয়ার পর বলিউডের ছবি নিয়ে এবারই প্রথম মুখ খুললেন মম। কলকাতার আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক মন্তব্যে মম বলেন, পরিচালক ফয়সাল সাইফের পরিচালনায় ছবিটিতে অভিনয়ের মধ্যে দিয়ে শুরু হচ্ছে বলিউডে আমার যাত্রা। দেশের পর্দায় অভিনয় করে দর্শকদের মন যেভাবে জয় করেছি, আশা করি বলিউডেও আরো ভালো কিছু করতে পারব।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের