,

শ্রদ্ধার জন্য প্রভাসের বিশেষ আয়োজন

news-image

বিনোদন ডেস্ক : বাহুবলিখ্যাত জনপ্রিয় অভিনেতা প্রভাস। তার পরবর্তী সিনেমা সাহো। সিনেমাটিতে এ অভিনেতার বিপরীতে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। সম্প্রতি সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে হায়দরাবাদে পৌঁছেছেন এ অভিনেত্রী। আর শুটিং সেটে তার আতিথেয়তার দায়িত্ব পালন করছেন প্রভাস। ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুটিং সেটে শ্রদ্ধার জন্য সুস্বাদু হায়দরাবাদী খাবারের ব্যবস্থা করা হয়েছে। এর আয়োজন করেছেন প্রভাস। প্রায় ১৭-১৮ পদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর সেগুলো তৃপ্তি ভরে খাচ্ছেন ‘হাফ গার্লফ্রেন্ড’ অভিনেত্রী।

শুটিং সেটে প্রভাসের সঙ্গে প্রথম দেখা হলেও এর আগে নিয়মিত ফোনে কথা ও খুদে বার্তা আদান প্রদান হতো শ্রদ্ধার। এরই মধ্যে দুজনের বন্ধুত্বটাও বেশ জমে উঠেছে। হিন্দি, তামিল ও তেলেগু এ তিন ভাষায় নির্মিত হচ্ছে সাহো। হিন্দি ভাষায় এটি প্রভাসের প্রথম সিনেমা। অন্যদিকে শ্রদ্ধা কাপুরেরও তেলেগু ভাষায় প্রথম সিনেমা এটি। তাই সংলাপ বলার দিক থেকে একটু সমস্যায় পড়তে পারেন তারা। তবে এ সমস্যা সমাধানের জন্য নাকি একটি সমঝোতা করেছেন প্রভাস ও শ্রদ্ধা। তেলেগু ভাষায় শুটিংয়ের সময় শ্রদ্ধাকে সাহায্য করবেন প্রভাস এবং হিন্দি ভাষাতে শুটিংয়ের সময় প্রভাসকে সাহায্য করবেন শ্রদ্ধা।

সায়েন্স ফিকশন, অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমা সাহো। এতে প্রভাসের বেশ কিছু অ্যাকশন দৃশ্য থাকবে যেমনটা তাকে আগে কখনো দেখা যায়নি। এছাড়া সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা। দুটি চরিত্রই খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটি চরিত্র খুবই আমুদে এবং কয়েকটি অ্যাকশন স্টান্টও করতে দেখা যাবে। অন্য চরিত্রটি শান্তশিষ্ট।

ইউভি ক্রিয়েশন্সের প্রযোজনায়সাহো সিনেমাটি পরিচালনা করছেন সুজিত। সাহো সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন- শংকর, এহসান ও লয়। প্রভাস ও শ্রদ্ধা কাপুর ছাড়াও সাহো সিনেমাটিতে আরো অভিনয় করছেন, নীল নিতিন মুকেশ, জ্যাকি শ্রফ, চাংকি পান্ডে, মন্দিরা বেদি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের