,

প্রেম করার সময় নেই সোনাক্ষীর

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বান্টি সাজদেবের সঙ্গে তাকে ঘিরে বলিপাড়ায় প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই চর্চা হয়ে আসছে। এমনকি তাদের বিয়ের গুঞ্জনও চাউর হয়েছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না সোনাক্ষী।

এদিকে গুঞ্জন উঠেছে, বান্টি সাজদেবের সঙ্গে ব্রেকআপ হয়েছে সোনাক্ষীর। শুধু তাই নয়, কয়েকদিন আগে আরবাজ খানের জন্মদিনের পার্টিতে নাকি পরস্পরকে এড়িয়ে গেছেন তারা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্ক নিয়ে এ অভিনেত্রীকে প্রশ্ন করা হয়। জবাবে সোনাক্ষী সিনহা বলেন, ‘ব্যক্তিগত জীবনের জন্য আমার কোনো সময় নেই। আমি অনেক কাজ এবং ভালো সিনেমা করতে চাই। আমার সম্পূর্ণ ধ্যানধারণা এখন সিনেমার কাজ নিয়ে।’

কাজের দিক থেকে সোনাক্ষীকে সর্বশেষ দেখা গেছে নূর সিনেমায়। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ইত্তেফাক। এতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন অভয় চোপড়া। এটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট, ধর্ম প্রোডাকশন এবং বিআর ফিল্মস। আগামী ৩ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে