,

পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে সমতায় ফিরলো বিশ্ব একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিপেনডেন্স কাপ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরলো বিশ্ব একাদশ। ১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় পায় সফরকারীরা।

শুরুতেই আক্রমনাত্মক ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন ওপেনার তামিম ইকবাল ও হাশিম হামলা। ৪৭ রানের পার্টনারশিপ গড়েন তারা। তবে সোহেল খানের বলে ২৩ রান করে বিদায় নেন তামিম। শোয়েব মালিকের তালুবন্দী হওয়ার আগে ১৯ বলে একটি ছয় ও দু’টি চার হাঁকান তামিম।

ইমাদ ওয়াসিমের বলে ১২ রান করে বোল্ড হন অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান টিম পেইন। আর ১৪ বলে ২০ রান করে আউট হন দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিস। মোহাম্মদ নওয়াজের বলে সাদাব খানের হাতে ধরা পড়েন তিনি। শেষ পর্যন্ত ৫৫ বলে ৭২ রান করে আমলা আর ১৯ বলে ৪৭ রান করা লঙ্কান অলরাউন্ডার তিসারা পেরারা অপরাজিত থেকে দলকে জয়ের স্বাদ দেন। পাকিস্তান দলের ইমাদ, নওয়াজ ও সোহেল নেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান একাদশ: ১৭৪/৬ (২০ ওভার)
বিশ্ব একাদশ: ১৭৫/৩ (১৯.৫ ওভার)
প্লেয়ার অব দ্য ম্যাচ: তিসারা পেরেরা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা