,

স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী হামলা, খেলোয়াড়রা নিরাপদে

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানে চলছে প্রথমবারের মতো আয়োজিত শাপাগিজা টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। যেখানে পাকিস্তান, জিম্বাবুয়েসহ বেশ কিছু দেশের ক্রিকেটাররা খেলছেন। আজ বিকেলে ম্যাচ চলাকালিন কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী বোমা হামলা হয়। তাতে অন্তত দুইজন নিহত হয়েছেন। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে খেলোয়াড়রা নিরাপদে আছেন।

বুধবার আফগানিস্তানের স্থানীয় সময় বিকেল পৌনে চারটার দিকে এই বোমা হামলা হয়। দুইজন নিহত হলেও হতাহতের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি বলে জানিয়েছে আফগানিস্তানের টোলো নিউজ টেলিভিশন। এই হামলা কারা চালিয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। হামলার দায়ও এখনো কেউ স্বীকার করেনি।

আফগানিস্তানের জনপ্রিয় খেলার নাম ক্রিকেট। গেল এক দশকে ক্রিকেটে বেশ উন্নতি করেছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। জুলাই মাসে দ্বাদশ দেশ হিসেবে পেয়েছে টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা। ঘরের মাঠে তাই প্রথমবারের মতো আফগানিস্তান ক্রিকেট বোর্ড আয়োজন করেছে টি-টোয়েন্টি লিগ। এই হামলার পর বিদেশি ক্রিকেটাররা তাদের লিগে খেলবেন কিনা সেটা দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের