,

রিয়ার অস্বস্তি সত্যি হলো

news-image

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে দীর্ঘদিনের প্রেমিক শিবম তিওয়ারিকে বিয়ে করেন অভিনেত্রী রিয়া সেন। হঠাৎ করেই তাদের বিয়ে হয়। এছাড়া খুব শিগগির মুক্তি পাচ্ছে এ অভিনেত্রীর ওয়েব সিরিজ রাগিনি এমএমএস রিটার্নস। এ নিয়ে বেশ আলোচনায় রয়েছেন তিনি।

২০১১ সালে রাগিনি এমএমএস ও ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত রাগিনি এমএসএস-টু সিনেমা দুটি মুক্তি পায়। এরই ধারাবাহিকতায় এবার মুক্তি পাচ্ছে এ ওয়েব সিরিজটি। সিনেমাটির ফার্স্ট লুক, পোস্টার ও টিজার দিয়ে ইতোমধ্যে নেট দুনিয়ার ঝড় তুলেছেন রিয়ার সহ-অভিনেত্রী কারিশমা শর্মা।

এদিকে ইন্টারনেটে ফাঁস হয়েছে রাগিনি এমএমএস রিটার্নস ওয়েব সিরিজে অভিনেত্রী রিয়া সেন ও সহ-অভিনেতা নিশান্ত মালকানির একটি ঘনিষ্ঠ দৃশ্য। ফাঁস হওয়ার পরপরই তা ভাইরাল হয়ে যায়। জানা যায়, শুটিংয়ের সময় অন্তরঙ্গ দৃশ্য নিয়ে নির্মাতার কাছে নিজের অস্বস্তি প্রকাশ করেছিলেন রিয়া। তিনি জানতেন সহ-অভিনেতা নিশান্ত মালকানির সঙ্গে তার কিছু ঘনিষ্ঠ দৃশ্য করতে হবে।

রিয়া ধারণা করেছিলেন, এই দৃশ্যগুলো ফাঁস হলে তাকে নিয়ে সমালোচনা হতে পারে। যে কারণে পরবর্তীতে বিষয়টি নিয়ে পরিচালকের সঙ্গে রিয়া কথা বলে অন্তরঙ্গ দৃশ্যগুলো একটু ছোট করেন এবং সেগুলো নান্দনিকভাবে শুটিং করেন।

বিষয়টি নিশ্চিত করে রিয়া সেন সংবাদমাধ্যমটিতে বলেন, ‘অন্তরঙ্গ দৃশ্যগুলো শুটিংয়ের সময় আমার কিছুটা সংকোচ হয়েছিল। তবে দৃশ্যগুলো কিছুটা স্বস্তিদায়ক করার ব্যাপারে পরিচালককে রাজি করিয়েছিলাম।’ কিন্তু এখন দেখা যাচ্ছে সেই অংশটুকুই ফাঁস হয়েছে। এবং রিয়ার ধারণা সত্যি প্রমাণিত হয়েছে।

রাগিনি এমএমএস রিটার্নস ওয়েব সিরিজে রাগিনি চরিত্রে অভিনয় করছেন কারিশমা শর্মা। এতে রিয়া সেনে চরিত্রের নাম সিমরান। দুটি মেয়েকে ঘিরে তৈরি হয়েছে এর গল্প। যারা একটি পরিত্যাক্ত কলেজে উদ্ভট সব বিষয় লক্ষ্য করেন। তারা একটি এমএমএস সিডির সন্ধান করছেন, যার মধ্যে লুকিয়ে রয়েছে এর রহস্য। খুব শিগগির প্রকাশিত হবে এর ট্রেইলার। তারপর শুরু হবে এর প্রচার। ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন একতা কাপুর এবং পরিচালনা করছেন সুযশ।

https://youtu.be/Mlv_u0ra4rM

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে