,

ঢাকায় আসছেন মেধাসম্পদ বিশেষজ্ঞ জে এ আস্টর্লিং

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফোরামের (বিআইপিএফ) আমন্ত্রণে পাঁচদিনের সফরে আগামী ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ আসছেন বিশ্বখ্যাত মেধাস্বত্ব বিষয়ক বিশেষজ্ঞ এমিরেটাস প্রফেসর জে এ আস্টর্লিং।

তিনি সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার (ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অরগানাইজেশন – ডব্লিউআইপি) মহা-পরিচালকের উপদেষ্টা এবং প্যাটেন্ট কো-অপারেশন ট্রিটির (পিসিটি) সংস্থা পরিচালক হিসেবে কাজ করেছেন।

আস্টর্লিং বর্তমানে যুক্তরাষ্ট্রের হ্যামলিন বিশ্ববিদ্যালয়ের মিচেল হ্যামলিন স্কুল অব ল’এর প্রফেসর এমিরেটাস হিসেবে কর্তব্যরত রয়েছেন। এর বাইরে জে এ আর্স্টলিং অ্যামেরিকার মিনেসোটায় অবস্থিত প্যাটারসন থুনটে ল ফার্মে একজন মেধাসম্পদ আইনজীবী হিসেবেও কর্মরত আছেন।

পাঁচ দিনব্যাপী এ সফরে জে এ আস্টর্লিং বাংলাদেশের অর্থনীতির টেকসই উন্নয়নে মেধাসম্পদের ভূমিকা নিয়ে দুটি সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করবেন এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আইপি ফোরামের প্রতিষ্ঠাতা ব্যারিষ্টার হামিদুল মিজবাহ।

দুটি সেমিনারের একটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ আইপি ফোরাম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের যৌথ আয়োজনে। অপরটি যৌথভাবে অনুষ্ঠিত হবে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে আইসিটি ডিভিশনের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সঙ্গে।

দুটি সেমিনারেই উপস্থিত থাকবে প্রধানমন্ত্রীর কার্যালয়, আইসিটি ডিভিশন ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা।

আস্টর্লিং তার বর্ণাঢ্য কর্মজীবনে পিসিটি নীতিমালা সংস্কার এবং পিসিটি ব্যবস্থাপনার পরিধি বাড়ানোসহ এর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং চীন, সাইপ্রাস, ভারত, লিথুনিয়া, নাইজেরিয়া, শ্রীলংকাসহ বিভিন্ন দেশের মেধাস্বত্ব অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তার এই সফর বাংলাদেশের সামগ্রিক মেধাস্বত্ব অবকাঠামে উন্নয়নে বিশেষ করে বাংলাদেশে পেটেন্ট সিস্টেমের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ সফটওয়্যার অ্যাসোসিয়েশনের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার। সংবাদ বিজ্ঞপ্তি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে