,

না ফেরার দেশে কণ্ঠশিল্পী বাপ্পী

news-image

বিনোদন প্রতিবেদক : চ্যানেল আই তারকা কণ্ঠশিল্পী এম এইচ বাপ্পী না ফেরার দেশে চলে গেছেন। রংপুর নগরীর মাহিগঞ্জ পশ্চিম খাসবাগে নানা বাড়িতে ঘুমন্ত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর।

বাপ্পীর নানি মনোয়ারা বেগম সমকালকে জানান, ছোটকাল থেকেই বাপ্পী আমার কাছে থেকে মানুষ হয়েছে। তার বাবা-মা আলাদা থাকায় আমি বাপ্পীকে আমার কাছে রেখে মানুষ করেছি। বাপ্পীর বাবা কুমিল্লায় আর মা নারায়ণগঞ্জে থাকেন।

তিনি বলেন, সোমবার ভোরে গানের অনুষ্ঠান করে রাত ১টায় বাড়ি ফিরে বাপ্পী। এরপর খাওয়া দাওয়া সেরে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে সে। মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় তিনি বাপ্পীকে ডাকতে থাকেন। কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে লোকজনকে ডেকে দরজা ভেঙে দেখেন বাপ্পীর শরীর ঠান্ডা হয়ে গেছে। দ্রুত ডাক্তারকে খবর দেওয়া হলে ডাক্তার এসে জানান অনেক আগেই তার মৃত্যু হয়েছে। ডাক্তার তাদের জানিয়েছেন সম্ভবত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

বাপ্পীর কোনো অসুখ-বিসুখ ছিল না বলে উল্লেখ করে নানি মনোয়ারা বেগম জানান, সে খুব ভালো ছেলে ছিল। আকস্মিকভাবে তার মৃত্যুতে তিনিও ভেঙে পড়েছেন।

এদিকে, বাপ্পীর মৃত্যুতে রংপুরের বিভিন্ন সাংষ্কৃতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মী ও শিল্পীরা গভীর শোক প্রকাশ করেছেন। চ্যানেল আই মিউজিক প্রিমিয়ার লিগের কণ্ঠশিল্পী বাপ্পী। তিনি চ্যানেল আই’র পালকিসহ বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করে দর্শকের কাছে সমাদৃত হন। তার মৃত্যুতে রংপুরে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের