,

বিশ্ব একাদশে খেলে তামিম পাবেন ৮০ লাখ টাকা

news-image

স্পোর্টস ডেস্ক : লাহারে ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর বড় কোনো দল আর পাকিস্তান সফর করেনি। তবে হাল ছাড়েনি পিসিবিও।

এরই ধারাবাহিকতায় এবার বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে খেলতে গেছেন এক ঝাঁক তারকা ক্রিকেটার। যা দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর ক্ষেত্রে সবচেয়ে বড় সার্থকতা হিসেবে দেখছেন বিশেষজ্ঞমহল।
এজন্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজনে কোনো কমতি করছে না পাকিস্তানের ক্রিকেট বোর্ড। নিরাপত্তা থেকে শুরু করে মোটা অঙ্কের অর্থ ঢালছে পিসিবি। এজন্য এই সিরিজে ২.৫ থেকে ৩ মিলিয়ন মার্কিন ডলার খরচ করছে তারা!

সিরিজে বিশ্ব একাদশে দক্ষিণ আফ্রিকার বর্তমান অধিনায়ক ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে রয়েছেন বেশ কয়েকজন বর্তমান ও সাবেক তারকা। তারা হলেন বাংলাদেশের তামিম ইকবাল, ড্যারেন স্যামি, হাশিম আমলা, জর্জ বেইলি, থিসারা পেরেরা, ডেভিড মিলার ও পল কলিংউডের মতো তারকারা।

ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হচ্ছে, বিশ্ব একাদশের হয়ে অংশ নেওয়া এসব ক্রিকেটাররা কে কত টাকা পারিশ্রমিক পাবেন তা প্রকাশ করেনি পিসিবি। তবে ধারণা করা হচ্ছে স্কোয়াডে থাকা প্রত্যেকে এক লাখ মার্কিন ডলার করে পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ লাখ টাকা। তবে এখানে লজিস্টিক কিছু খরচ জড়িত আছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের