,

২৪ ঘণ্টায় বাংলাদেশে প্রবেশ করেছে আরও ৯ হাজার রোহিঙ্গা

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সর্বশেষ সহিংসতার মুখে পড়ে ২৫ আগস্ট থেকে ৩ লাখ ৭৯ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

বুধবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র সোসেফ ত্রিপুরা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। খবর দ্য ডনের।

এর আগে, সোমবার শরণার্থী সংস্থাটির পক্ষ থেকে সর্বশেষ সহিংসতায় ৩ লাখ ১৩ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানানো হয়। পরদিন মঙ্গলবার আরও ৫৭ হাজার রোহিঙ্গার প্রবেশ কথা জানায় সংস্থাটি। সব মিলিয়ে ২৫ আগস্টের পর থেকে ৩ লাখ ৭৯ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি পুলিশ ফাঁড়ি এবং একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়। এতে কয়েকশ’ রোহিঙ্গা নিহত হয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে হত্যা ও নির্যাতনের হাত থেকে জীবন বাঁচাতে বাংলাদেশ সীমান্তে শুরু হয় রোহিঙ্গা শরণার্থীদের স্রোত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে