,

ফের বদলে যাচ্ছে খান সাহেবের ‘লুক’!

news-image

বিনোদন প্রতিবেদক : সিনেপর্দায় সুপারস্টার শাকিব খানের গৎবাঁধা উপস্থাপনে অনেকেই বিরক্ত হয়ে গেলেও গেল বছরে ‘শিকারি’ ছবির মধ্য দিয়ে আবিষ্কার হয় নতুন শাকিব। সেবছর পাশাপাশি সম্রাট এবং বসগিরি ছবি দুটিতেও ভিন্ন লুকে দেখা গিয়েছিলো শাকিবকে! চলতি বছরে যেনো আরো পরিণত লুকে হাজির হতে চলেছেন শাকিব খান।

গেল বছরের ধারাবাহিকতায় চলতি বছরে আসছেন একেবারে নতুন শাকিব খান। কারণ এই বছরে ভালো নির্মাণে, ভিন্ন ভিন্ন লুকে, ভিন্ন গল্পের ছবি নিয়ে হাজির হলেন তিনি। বিশেষ করে কলকাতা-ঢাকার যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’ এবং লোকাল প্রোডাকশনের প্রশংসিত ছবি ‘সত্তা’ তার অন্যতম উদাহারণ। এই দুই ছবিতেই শাকিবের লুক সবার প্রশংসা আদায় করে নেয়।

অন্যদিকে গেল বছরে দেশিয় সিনেমায় প্রথমবার শাকিব খানকে ‘বসগিরি’র মধ্য দিয়ে একেবারে ভিন্ন লুকে আবিস্কার করেন শামিম আহমেদ রনি। সে ধারাবাহিকতা রাখতে গিয়ে এ বছর মুক্তি পায় তার ‘রংবাজ’ ছবিটি। এ ছবিতে শাকিবকে ভিন্ন লুকে দেখা গেলেও খুব একটা প্রশংসা পায়নি। তবে আবারও যৌথ প্রযোজনার ছবি ‘চালবাজ’-এর মধ্য দিয়ে আরো পরিণত শাকিবকে দেখা পাওয়ার আভাস দেখা যাচ্ছে।

বর্তমানে সেই আলোচিত ‘চালবাজ’ ছবিটি নিয়েই ইউরোপের অন্যতম প্রভাবশালী শহর লন্ডনে ব্যস্ত আছেন শাকিব খান। সেখানে পুরোদমে শুরু হয়েছে ছবির শ্যুটিং। চলবে এই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। আর সেখানে শ্যুটিংরত শাকিবের নয়া লুকের বেশকিছু ছবি সোশাল মিডিয়ার বদৌলতে ছড়িয়ে পড়ছে বাংলা চলচ্চিত্র সম্পর্কিত বিভিন্ন গ্রুপে। যেখানে এক চেটিয়া প্রশংসিত হচ্ছে শাকিবের নয়া লুক।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের