সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার সানগ্লাসগুলোর দাম অনেকের পুরো সিনেমার পারিশ্রমিক : কাজী মারুফ

news-image

বিনোদন প্রতিবেদক : কাজী মারুফ। তিনি প্রখ্যাত পরিচালক কাজী হায়াতের সন্তান। বাবার বদৌলতেই চলচ্চিত্রে আগমন তার। ইতিহাস সিনেমায় অভিনয় করে অর্জন করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আজ তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে নিজের ব্যক্তিগত কিছু বিষয় লিখেছেন। তিনি লিখেছেন- একটি বাক্সে আমার সানগ্লাসগুলো দাম যেটা এটা অনেকের পুরো সিনেমা পারিশ্রমিক। কখনো এরকম ছবি দিইনি। আজ নিজের কিছু কথা বলছি অনেক কষ্টে। জ্বী আমি ম্যানচেস্টার থেকে পড়াশোনাও করিনি। তবে অল্প করলেও ঠিক মতো করেছি। আমার চলচ্চিত্রের চরিত্রে যে পোশাকে মারুফকে দেখা যায় ঐ পোশাক মারুফকে দেওয়া হয় প্রযোজকদের তরফ থেকে। আর চরিত্র অনুযায়ি আমাকে কাপড় পরতে দেওয়া হয়। আমি মনে করি আমি ২০১৬ পর্যন্ত যা বলেছি সব গণমানুষের কথা বলেছি এবং সাধারণ জনগণের প্রতিনিধি হয়ে আমি চলচ্চিত্রের পর্দায় কিছু বলার চেষ্টা করেছি, প্রতিবাদ করেছি। আর প্রতিবাদ সব সময়ই করি। আর অন্যায় দেখলে প্রতিবাদ করবই আমি।

নোট: আমি পুরুষ মানুষ আমার কিন্তু কোনো (আপন জুয়েলার্স) এর মতো বন্ধু নেই।

আমার ব্যক্তিজীবন আর পর্দার মারুফকে অনেকেই এক মনে করে ফেলেন। ভুল করেন আমি শো অফ করি না। ২০১১ সালে একবার আল্লাহর ঘর ধরার সৌভাগ্য হয়েছিল। মানে ওমরা হজ করেছিলাম। কিন্তু কোনো ছবি তুলিনি। হয়তো কিছু মানুষের জন্য ওটা আমার মূর্খতার পরিচয়। কিন্তু আমার চিন্তা ছিল আমি আল্লাহ্‌র কাছে মাফ চাইতে গিয়েছিলাম। তবে দুর্ভাগ্য আমার কোনো ছবিতে আমার এইসব এক্সোসারিজ পড়ার সুযোগ হয়নি। আমার ছবির নাম (গরিবের ছেলে, রাস্তার ছেলে ইত্যাদি) কিন্তু আমি বাংলাদেশের নিপীড়িত মানুষের কথা বলার চেষ্টা করেছি।

যদি কাউকে ছোট করে থাকি আমাকে মাফ করে দেবেন।

ধন্যবাদ।

কাজী মারুফ’।

কাজী মারুফের ফেসবুক পোস্টের স্ক্রিন শট।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা