,

এবার হিন্দি ছবিতে মম

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী ও মডেল জাকিয়া বারী মম। বাংলা নাটক সিনেমায় অভিনয়ের গুণে ইতিমধ্যে দর্শক, সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। এবার দেশের গণ্ডি পেরিয়ে বলিউডের হিন্দি ছবিতে দেখা যাবে তাকে।

একটি হিন্দি ছবিতে অভিনয়ের জন্য গত ৯ সেপ্টেম্বর ভারতের মুম্বাইয়ে গিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন এই গ্ল্যামার গার্ল। চুক্তির পরদিনই মমর সঙ্গে তোলা একটি ছবিসহ ফেসবুকে পোস্ট করেছেন সিনেমাটির পরিচালক ফয়সাল সাইফ। এতে তিনি লিখেন, ‘নতুন সিনেমা, নতুন পথ চলা। এ বছরের ডিসেম্বরে শ্যুটিং শুরু হবে।’

হিন্দি ছবিতে অভিনয়ের বিষয়ে মম বলেন, ‘ফয়সাল সাইফের সিনেমাটিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে আমার যাত্রা শুরু হচ্ছে। অভিনয়ের মাধ্যমে দেশে যেভাবে দর্শকদের মন জয় করেছি, আশা করি বলিউডেও ভালো কিছু করতে পারবো।’

মম আরও বলেন, ‘ছবির নাম ও সহশিল্পীদের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে শ্যুটিংয়ের আগে তাদের নাম ও ছবির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিচালক।’

পরিচালক ফয়সাল সাইফ ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ঋতুপর্ণ ঘোষের গল্প অবলম্বনে এ সিনেমাটির নারীকেন্দ্রিক এ ছবিতে বাংলাদেশের মমকে নিচ্ছি আমি। ডার্ক থ্রিলার ধাঁচের ছবির মূল চরিত্রে থাকছেন মম। তাকে ঘিরেই ছবির মূল কাহিনী সাজানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে