মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ৪৩ ভাগ প্রাপ্তবয়স্ক মানুষ তামাকসেবী

news-image

নিউজ ডেস্ক : দেশের ৪৩ দশমিক ৩ ভাগ (৪১.৩ মিলিয়ন) প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। এ বিশাল জনগোষ্ঠীকে তামাকের ভয়াবহ প্রভাব হতে মুক্ত রাখতে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করতে হবে। সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখনো রয়েছে অনেক চ্যালেঞ্জ। এ সকল চ্যালেঞ্জ অতিক্রম করতে প্রয়োজন সমন্বিত কার্যক্রম ও যথাযথ উদ্যোগ। ২০১৪-১৫ অর্থবছর থেকে সরকার সকল তামাকজাত দ্রব্যের উপর শতকরা ১ ভাগ সারচার্জ আরোপ করেছে। কিন্তু দীর্ঘসময় অতিবাহিত হলেও নীতিটি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘দীর্ঘস্থায়ী তামাক নিয়ন্ত্রণে বাংলাদেশের চ্যালেঞ্জ এবং করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর সভাপতি ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের উপদেষ্টা মোজাফ্ফর হোসেন পল্টু।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সারচার্জের অর্থে জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি গ্রহণ করা জরুরি। এ ছাড়া সারচার্জ ব্যবস্থাপনা নীতিটি চূড়ান্তকরণে তার সমর্থন থাকবে বলে জানান।

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ সম্ভব নয়। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপনা করেন ডব্লিউবিবি ট্রাস্ট-এর কর্মসূচি ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান। সেমিনারে অন্যান্যের মধ্যে পরিবেশ বাঁচাও আন্দোলন চেয়ারম্যান আবু নাসের খান, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল’র সমন্বয়কারী মুহাম্মদ রুহুল কুদ্দুস, ‘দ্য ইউনিয়ন’ এর কারিগরি উপদেষ্টা সৈয়দ মাহবুবুল আলম, ডব্লিউবিবি ট্রাস্ট-এর পরিচালক গাউস পিয়ারী প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু