,

পোশাক বিতর্কের জবাবে আরও ‘খোলামেলা’ মিতালি

news-image

স্পোর্টস ডেস্ক : কখনও পারফরম্যান্সের কারণে, কখনও আবার মাঠের বাইরের ঘটনাকে কেন্দ্র করে শিরোনামে এসেছেন মিতালি রাজ। তবে এবার ভারত অধিনায়ক নতুন বিতর্কে জড়ালেন।

খোলামেলা পোশাক পরে টুইটারে ছবি পোস্ট করার জন্য ভক্তদের কটাক্ষ ও পরামর্শ দুটোই হজম করতে হল তাকে।
সম্প্রতি বন্ধুদের সঙ্গে তোলা একটি গ্রুপ ফটো টুইটারে শেয়ার করেছিলেন ভারতীয় ক্রিকেটার। সেই ছবিতেই মিতালির পরে থাকা পোশাক নিয়ে প্রশ্ন তোলেন ভক্তরা। এক ভক্ত লেখেন, ‘‘আপনি এটা ডিলিট করে ফেলুন। আপনাকে কত মানুষ নিজেদের আদর্শ মানে, কিন্তু আপনার এই ড্রেসিং সেন্স ওদের নিরাশ করবে। ’’ অন্য এক ভক্ত মিতালির ছবিতে রিটুইট করেন, ‘‘এই ধরনের ছবি আশা করা যায় না। ’’

মিতালি অবশ্য দমবার পাত্র নন। সেই সব কটাক্ষের জবাবে নতুন একটি ছবি টুইটারে পোস্ট করেন মিতালি। ওই ছবিতেই নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, মিতালি রাজ খোলামেলা পোশাক পরে বসে রয়েছেন। পায়ের উপর পা তুলে রয়েছেন ভারতের মহিলা দলের অধিনায়ক। মিতালির হাঁটু উন্মুক্ত। ভারতের নারী দলের অধিনায়কের উদ্দেশে যারা কটূ মন্তব্য করেছিলেন, তাদের জন্য মিতালির বার্তা, ‘‘ভারসাম্য বজায় রেখে চলাই জীবন। উন্নতির চেষ্টা চালিয়ে যেতে হবে। থেমে গেল চলবে না।’’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের