,

মুন্সীগঞ্জে দুই নারীকে গলাকেটে হত্যা

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালির ভিটিশিলমন্দি এলাকায় ব্যারেক লেংটার মাজারে দুই নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। বুধবার সকালে মাজারে খাদেম এসে গলাকাটা অবস্থায় দুই নারীকে দেখতে পেয়ে থানায় খবর দেয়।

মাজারের খাদেম মওলানা মাসুদ খান জানান, রাতে আমেনা বেগম (৬০) এবং তাইজুন খাতুন (৪৮) মাজারের ভিতর থাকে। সকাল এসে মাজারে ভিতরে তাদের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মধ্যরাতে এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

নিহতরা দুই বোন অথবা বউ-শাশুড়ি হতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সকালে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মাজার থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ দুইটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের