,

রোহিঙ্গাদের নৌকা ডুবি: আরও চার লাশ উদ্ধার

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নাফ নদীতে রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকা ডুবির ঘটনায় আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলায় শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায় গতরাতে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

আজ বুধবার সকাল ৭টার দিকে জালিয়াপাড়া এলাকায় নদী থেকে এক নারী ও এক শিশুর লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন। পরে সকাল পৌনে দশটার দিকে নাজিরপাড়া এলাকায় নদী থেকে ভাসমান অবস্থায় আরও এক নারী ও শিশুর লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সাবরাং ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক আজ সকালে এ কথা জানান।এর আগে গতকাল রাতে তিনি জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে গিয়ে রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকা ডুবে যায়। ওই নৌকায় ১৮ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু ছিল। এর মধ্য ৬-৭ জন সাঁতরে তীরে উঠতে পারলেও অন্য ১১ জন নিখোঁজ ছিল। রাতে দুই শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। ধারণক্ষমতার চেয়ে বেশি লোক ওঠায় নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে জানান বেঁচে ফেরা রোহিঙ্গারা।

আজ সকালে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, বেশ কয়েকটি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশগুলো দাফনের ব্যবস্থা করছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের