,

পোশাক বিতর্কের জবাবে মিতালি আরও ‘খোলামেলা’

news-image

স্পোর্টস ডেস্ক :মহিলাদের বিশ্বকাপ থেকেই ভারতের মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ সকলের নজরে রয়েছেন।কখনও পারফরম্যান্সের কারণে, কখনও আবার মাঠের বাইরের ঘটনাকে কেন্দ্র করে শিরোনামে এসেছেন মিতালি।

তবে এবার ভারত অধিনায়ক নয়া বিতর্কে জড়ালেন। খোলামেলা পোশাক পরে টুইটারে ছবি পোস্ট করার জন্য ভক্তদের কটাক্ষ ও পরামর্শ দুই-ই হজম করতে হল তাঁকে।

সম্প্রতি বন্ধুদের সঙ্গে তোলা একটি গ্রুপ ফোটো টুইটারে শেয়ার করেছিলেন ভারতীয় ক্রিকেটার। সেই ছবিতেই মিতালির পরে থাকা পোশাক নিয়ে প্রশ্ন তোলেন ভক্তরা।

 

এক ভক্ত লেখেন, ‘‘আপনি এটা ডিলিট করে ফেলুন। আপনাকে কত মানুষ নিজেদের আদর্শ মানে, কিন্তু আপনার এই ড্রেসিং সেন্স ওদের নিরাশ করবে।’’ অন্য এক ভক্ত মিতালির ছবিতে রিটুইট করেন, ‘‘এই ধরনের ছবি আশা করা যায় না।’’

মিতালি অবশ্য দমবার পাত্র নন। সেই সব কটাক্ষের জবাবে নতুন একটি ছবি টুইটারে পোস্ট করেন মিতালি। ওই ছবিতেই নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছেন।

 

ছবিতে দেখা যাচ্ছে, মিতালি রাজ খোলামেলা পোশাক পরে বসে রয়েছেন। পায়ের উপর পা তুলে রয়েছেন ভারতের মহিলা দলের অধিনায়ক।

মিতালির হাঁটু উন্মুক্ত। ভারতের মহিলা দলের অধিনায়কের উদ্দেশে যাঁরা কটূ মন্তব্য করেছিলেন, তাঁদের জন্য মিতালির বার্তা, ‘‘ভারসাম্য বজায় রেখে চলাই জীবন। উন্নতির চেষ্টা চালিয়ে যেতে হবে। থেমে গেল চলবে না।’’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে