,

দক্ষিণ আফ্রিকায় যাদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন মুশফিকরা

news-image

স্পোর্টস ডেস্ক :২০০৮ সালের পর প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। এই সফরে প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

আগামী ২৮ সেপ্টেম্বর পচেফ্স্ট্রুমে শুরু হবে প্রথম টেস্ট। টেস্টের আগে ২১ সেপ্টেম্বর থেকে বোনোনিতে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মুশফিক-তামিমরা।

তিন দিনের এই প্রস্তুতি ম্যাচের দল দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দলে একাডেমি খেলোয়াড়ের সংখ্যাই বেশি। দলটিকে নেতৃত্ব দেবেন ওপেনার ব্যাটসম্যান আইডেন মার্করাম।

মার্করাম গত জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ড সফরে ফাফ ডু প্লেসির ব্যাকআপ হিসেবে টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন। তবে একাদশে সুযোগ পাননি। গত মার্চে দক্ষিণ আফ্রিকার নিউজিল্যান্ড সফরের টেস্ট স্কোয়াডে থাকা উইকেটকিপার ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেনও আছেন প্রস্তুতি ম্যাচের দলে।

তিন দিনের প্রস্তুতি ম্যাচটা শুরু যেহেতু ২১ সেপ্টেম্বর, তাই এই দলে থাকা খেলোয়াড়রা ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতার প্রথম রাউন্ডে খেলবেন না। ২২ সেপ্টেম্বর প্রথম রাউন্ড শেষ হওয়ার পরই বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করবে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ দল:
আইডেন মার্করাম (অধিনায়ক), তালাদি বোকাকো, ওখুলি কেলে, ম্যাথু ক্রিস্টেনসেন, মাইকেল কোহেন, আইজ্যাক ডিকগালে, জুবায়ের হামসা, হেনরিক ক্লাসেন, মিগায়েল প্রিটোরিয়াস, ইয়ানসি ভ্যালি, শন ভন বার্গ, লনডিসওয়া জুমা।

বাংলাদেশের টেস্ট দল:
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, মুমিনুল হক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে