,

পাকিস্তানের নিরাপত্তা দেখে অবাক ডু প্লেসিস, যেন সিনেমার দৃশ্য

news-image

 

স্পোর্টস ডেস্ক :সাড়ে আট বছর পর আইসিসির তত্ত্বাবধানে পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। বিশ্ব একাদশের বিপক্ষে পাকিস্তানের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। যার প্রথমটি মাঠে গড়াবে আগামীকাল (মঙ্গলবার)। এই সিরিজ খেলতেই ডু প্লেসিসের নেতৃত্বে পাকিস্তান এসেছে বিশ্ব একাদশ। যে দলের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

সোমবার লাহোরে যখন বিমান থেকে নামলেন তিনি এবং তার দল- সবাই দেখলো, একজন প্রেসিডেন্টের জন্য যে কঠোর নিরাপত্তা নেয়া হয়, সেটাই নেয়া হয়েছে তাদের জন্য।

 

পাকিস্তান আসার আগে নানান পক্ষের কাছ থেকে কঠোর নিরাপত্তার কথা শুনেছেন ফ্যাফ ডু প্লেসিস অ্যান্ড কোং। কিন্তু সত্যি সত্যি যে নিরাপত্তার এত কঠোরতা থাকতে পারে সেটা স্বপ্নেও কল্পনা করতে পারেননি বিশ্ব একাদশের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। এত কঠোর নিরাপত্তা দেখে বিশ্ব একাদশের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস বলেন, ‘এত কঠোর নিরাপত্তা দেখে মনে হচ্ছে আমরা একটা সিনেমার জগতে বসবাস করছি।’

 

তবে ফ্যাফ ডু প্লেসিস মনে করেন, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোয় অবদান রাখতে পারায় দলের সবাই খুব গর্বিত। বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে খেলতে আসা মানে অনেক বড় কিছু আমাদের জন্য। ক্রিকেটের চেয়েও যেন অনেক বড় কিছু এটা।’

এদিকে, এই সিরিজটি যেন পাকিস্তানের জন্য একটি মুক্তির বার্তা। এ কারণে পাকিস্তান এই সিরিজের নাম দিয়েছে ইন্ডিপেন্ডেন্স কাপ। দীর্ঘসময় বঞ্চিত থাকার পর যখন ক্রিকেট ফিরছে তাদের দেশে, তখন এর চেয়ে ভালো নাম আর কী হতে পারে পাকিস্তানের জন্য!

 

পাকিস্তান দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফাখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, উমর আকমল, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলি, আমির ইয়ামিন, মোহাম্মদ আমির, রুম্মান রইস, উসমান খান, সোহেল খান।

বিশ্ব একাদশ : ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, স্যামুয়েল বদ্রি, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, গ্র্যান্ড ইলিয়ট, তামিম ইকবাল।, ডেভিড মিলার, মরনে মর্কেল, টিম পাইন, থিসারা পেরেরা, ইমরান তাহির এবং ড্যারেন স্যামি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের