,

তৃতীয় বিয়ে করলেন সঙ্গীতশিল্পী হৃদয় খান

news-image

বিনোদন ডেস্ক :আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন সঙ্গীতশিল্পী হৃদয় খান! সম্প্রতি একটি স্থির চিত্রের মাধ্যমে বিষয়টি নজরে এসেছে গণমাধ্যমে। ছবিটিতে তাকে একটি ঘরে পাঞ্জাবি পরিহিত অবস্থায় কনের সাজে সজ্জিত এক নারীর সাথে দেখা যায়।
জানা গেছে, কিছুটা গোপনীয় বজায় রেখেই গত ১০ সেপ্টেম্বর বিয়ের কাজটি সেরে ফেলেছেন এই সঙ্গীত তারকা। দুই পরিবারের অল্প কিছু ঘনিষ্ঠজন নিয়ে ঘরোয়াভাবেই বিয়েটা সেরেছেন তিনি।

 

বিয়েটা পারিবারিকভাবে হলেও মূলত প্রেমের সম্পর্ক থেকেই এই পরিণয় হয়েছে বলেই জানা যায়। বেশ অনেকদিন যাবত চলতে থাকা এই ভালোবাসা শেষ পর্যন্ত বিয়েতে রূপ নিলো।

 

বেশ অনেকদিন যাবত তার বিয়ের গুঞ্জন শোনা গেলেও, হৃদয় বরাবরই দাবী করে এসেছেন, বিয়ের ব্যাপারটি তার পরিবারের হাতে, পরিবার থেকে মেয়ে দেখা হচ্ছে, তারা যাকে পছন্দ করবে, তাকেই তিনি বিয়ে করবেন। হৃদয়ের নতুন স্ত্রীর নাম হুমায়রা, তিনি মালয়েশিয়া প্রবাসী।
সঙ্গীত জগতে আসার পর থেকেই প্রেম ও বিয়ে নিয়ে আলোচনায় থেকেছেন হৃদয় খান। ২০১০ সালে পূর্ণিমা আকতার নামের একজনের সঙ্গে বিয়ে হয়েছিল তার। ২০১৪ সালে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী সুজানাকে। এটি তার তৃতীয় বিয়ে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের