,

‘হৃদয়কে আমিই বিয়ে করিয়েছি’

news-image

বিনোদন প্রতিবেদক : ‘হৃদয়কে আমিই বিয়ে করিয়েছি। রোববার সন্ধ্যায় ধানমন্ডিতে মেয়ের বাবার বাসায় আক্‌দ হয়েছে। ভেবেছিলাম, জানুয়ারি মাসে একটি অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব। সেটা আর হলো না। এর আগেই সবাই জেনে গেছে।’ বললেন রিপন খান, হৃদয় খানের বাবা। আর হৃদয় খান বললেন, ‘আমি বিয়ে করেছি।’

সংগীতশিল্পী হৃদয় খান বিয়ে করেছেন। ১০ সেপ্টেম্বর ধানমন্ডিতে তাঁর বিয়ে হয়েছে ঘরোয়াভাবে। আগের দিন সন্ধ্যায় হয়েছে গায়েহলুদ। পাত্রীর নাম হুমায়রা। পড়াশোনা করেছেন মালয়েশিয়ায়। হুমায়রার সঙ্গে হৃদয় খানের পরিচয় হয়েছে বছর খানেক আগে। তবে বিয়ে হয়েছে পারিবারিকভাবে।

রিপন খান জানান, মা-বাবার সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না হৃদয় খানের। এই বিয়ের কারণেই নাকি মা-বাবার সঙ্গে হৃদয় খানের যোগাযোগ তৈরি হয়েছে।

এর আগে হৃদয় খান নিজের ইচ্ছায় সুজানা জাফরকে বিয়ে করেন। এই বিয়ের কারণেই পরিবারের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। আড়াই বছর আগে হৃদয় খান ও সুজানার বিবাহবিচ্ছেদ হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের