,

ইতিহাসের সর্বকনিষ্ঠ মায়ের গল্প শুনবেন? ৫ বছরেই মা হয়েছিল সে!

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সম্প্রতি একবছরের একটি শিশুর শরীরে বয়ঃসন্ধির লক্ষণ মিলেছে। এ নিয়ে সর্বত্র সাড়া পড়ে গিয়েছিল। এবার রইল পৃথিবীর ইতিহাসে সর্বকনিষ্ঠ মায়ের গল্প। শুনুন…

দক্ষিণ আমেরিকার পেরুতে ১৯৩৯ সালে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছিল ৫ বছরের এক শিশু! সঠিক বয়স ছিল পাঁচ বছর সাত মাস। চিকিৎসাবিজ্ঞানের নথিভুক্ত ইতিহাসে এটিই সর্বকনিষ্ঠ মায়ের রেকর্ড।

নাম লিনা মেদিনা। পেরুর তিক্রাপোর লিনাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তার পেটের আশ্চর্য আকারের জন্য। প্রথমে মনে করা হয়েছিল, টিউমার হয়েছে।

কিন্তু চিকিৎসক পরীক্ষা করে জানান, লিনা তিনমাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসকরা এ-ও দেখেন যে, মাত্র পাঁচ বছর সাত মাস বয়সেই তার শারীরিক গঠন মাতৃত্বের উপযোগী হয়ে গিয়েছিল। ১৯৩৯ সালের ১৪ মে পুত্রসন্তান হয় লিনার। তার নাম দেওয়া হয় জেরার্দো।

জেরার্দো বড় হয়েছিল এটা ধারণা করে যে, লিনা তার দিদি। কিন্তু ১০ বছর বয়সে বাস্তবের মুখোমুখি হয় সে। ১৯৭৯ সাল পর্যন্ত সুস্থভাবেই বেঁচে ছিল জেরার্দো। ৪০ বছর বয়সে বোন ম্যারোর কঠিন অসুখে মারা যায় সে।

লিনার বাবাকে পুলিশ গ্রেফতার করেছিল। কিন্তু প্রমাণের অভাবে খালাস পেয়ে যান তিনি। জেরার্দোর বাবা কে, লিনা আমৃত্যু তা কাউকে জানাননি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের