,

কোহলিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন ইংলিশ নারী ক্রিকেটার

news-image

স্পোর্টস ডেস্ক :বিরাট কোহলি বর্তমান সময়ের মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর। শুধু ভারতই নয়, যেন সারা বিশ্বে। বিশেষ করে ক্রিকেট খেলুড়ে দেশগুলোয়।

আনুশকা শর্মার সঙ্গে তার দহরম-মহরম চললেও, সেটাকে খুব একটা গুরুত্ব দিলেন না ইংলিশ নারী ক্রিকেটার ড্যানিয়েল ওয়েট। তিনি সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন বিরাট কোহলিকে।

বিরাট কোহলি যেভাবেই থাকুন, তাকে নিয়েই টুইটারে ব্যস্ত মানুষ। কিন্তু ইংলিশ নারী ক্রিকেটার ওয়েট যেভাবে টুইট করলেন তাতেই সব আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি। শুধু তাই নয়, বিরাটের নামের বানানও ভুল লিখলেন তিনি। তাতে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন তিনি।

সোমবার ড্যানিয়েল টুইটারে একটি ব্যাটের ছবি পোস্ট করেন। ব্যাটের নিচে লেখা বিরাট কোহলির নাম। কোহলি বানানটি ভুল লেখা ছিল। তা নিয়েই উত্তাল টুইটার। কোহলি হয়ে গিয়েছে খোলি। সেখানে ড্যানিয়েল লিখেছেন, ‘এই ব্যাট ব্যবহার করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

ড্যানিয়েলের সব আবেগকে উড়িয়ে রীতিমতো কোহলি ফ্যানদের তোপের মুখে পড়তে হয়েছে। এত সমালোচনা অবশ্য থামাতে পারেনি ড্যানিয়েলকে। সমালোচনার মুখে পড়ে যেন সাহসটা দ্বিগুণ বেড়ে গিয়েছে। তিনি পাল্টা কোহালিকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসেছেন টুইটারে। লিখেছেন, ‘খোলি (কোহলি) ম্যারি মি।’ এরপরটা কী এখনও অবশ্য জানা যায়নি।

তবে নেট দুনিয়ায় বিরাট কোহলির সঙ্গে খুব অন্তরঙ্গ হয়ে একটি ছবিতে দেখা যাচ্ছে ড্যানিয়েল ওয়টকে। এই ছবি হয়তো এমনিতেই তুলেছিলেন তিনি। কিন্তু এর পেছনে যে অন্য উদ্দেশ্য ছিল তা কী আর বুঝতে পেরেছিলেন কোহলি!

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে