,

স্বামীর সঙ্গে রিয়ার চুম্বন দৃশ্য প্রকাশ

news-image

বিনোদন ডেস্ক : অনেকটা হঠাৎ করেই প্রেমিক শিবম তিওয়ারির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী রিয়া সেন। বিয়ের পরই আবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। এজন্য বিয়ের পর হানিমুনেও যাননি এই নব দম্পতি।

হানিমুনে যেতে না পারলেও ব্যস্ততার মাঝে স্বামী শিবমের সঙ্গে বেশ ভালো সময় পার করছেন রিয়া। সম্প্রতি ইনস্টগ্রামে প্রকাশিত এ দম্পতির একটি ছবি অন্তত সে কথাই বলে।

ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে রিয়া তার একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, একটি রেস্টুরেন্টে পাশাপাশি দুটি চেয়ারে বসে গভীর চুম্বনরত রিয়া-শিবম।

একতা কাপুরের ‘রাগিনি এমএমএস’-এর পরের পর্বের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন রিয়া। এর আগে নেটদুনিয়ায় মুক্তি পেয়েছিল তার ‘লোনলি গার্ল’।

প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি অভিনেত্রী রিয়া সেন। তার মা মুনমুন সেনও জনপ্রিয় অভিনেত্রী। ছেলেবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। ১৯৯১ সালে বিষকন্যা সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন রিয়া সেন। এরপর নৌকাডুবি, জাতিস্মরসহ অনেক ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করেছেন তিনি।

টলিউডের পাশাপাশি বলিউড ও ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ২০০১ সালে স্টাইল সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে বলিউডে তার অভিষেক হয়। এতে আরো অভিনয় করেছিলেন শারমান জোশি ও সাহিল খান। এরপর কায়ামাত, ঝংকার বিটস সহ বেশকিছু সিনেমায় দেখা গেছে তাকে। এখন ডিজিটাল শর্ট ফিল্ম ও ওয়েব সিরিজেও অভিনয় করছেন রিয়া।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের