,

সালমানের ঘুষিতে নাক ফেটেছিল সোনুর

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান। বেশ কিছু সিনেমায় ‘অ্যাকশন হিরো’র ভূমিকায় দেখা গেছে তাকে। অন্যদিকে রয়েছেন অভিনেতা সোনু সুদ।

সিনেমার গল্পে সালমান-সোনু অনেক মারামারি-হাতাহাতি করেছেন। যাতে রক্ত পর্যন্তও ঝড়েছে। তবে সেসবই সিনেমার গল্পে। মজার ব্যাপার হলো- বাস্তব জীবনে ঘুষি মেরে সোনুর নাক ফাটিয়ে দিয়েছিলেন সালমান খান। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানিয়েছেন সোনু নিজেই।

বলিউডের দর্শকপ্রিয় সিনেমা ‘দাবাং’। এ সিনেমার খল চরিত্র ছেদি সিং। এই চরিত্রটি রূপায়ন করেছেন সোনু। এ সিনেমার শুটিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটেছিল।

এ প্রসঙ্গে সোনু সুদ বলেন, ‘সালমান বুঝতে না পেরে বেশি জোরে আমার নাকে ঘুষি মেরে দেয়। এতে আমার নাক ফেটে রক্ত ঝরতে শুরু করে। ভালোরকম চোট লেগেছিল। পরে আমাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। ওই অবস্থাতেই আরো ৫-৬ দিন শুটিং করেছিলাম।’

‘দাবাং’ সিনেমা মুক্তির পর দর্শকদের মন জয় করে নিয়েছিলেন ভিলেন ছেদি সিং। অথচ এই চরিত্রে প্রথমে অভিনয় করতে চাননি সোনু। চিত্রনাট্যের বেশ কয়েকটি জায়গায় পরিবর্তনের শর্ত দিয়েছিলেন তিনি। চেয়েছিলেন কমেডি ভিলেনের চরিত্র। পরে শর্ত মেনে চিত্রনাট্যে পরিবর্তন করা হয়। যুক্ত করা হয় ফটোগ্রাফারের চরিত্রটি। তারপর ছেদি সিংয়ের চরিত্রে অভিনয় করতে রাজি হন বলেও জানান সোনু।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের