,

দ.আফ্রিকা সফরে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক :দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

দলে ফিরেছেন মাহমুদউল্লাহ, শুভাশিস রায় ও রুবেল হোসেন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সবশেষ দল থেকে বাদ পড়েছেন নাসির হোসেন। সাকিব আল হাসানকে দেয়া হয়েছে বিশ্রাম।

আগামী ২৮ সেপ্টেম্বর পচেফ্স্ট্রুমে শুরু হবে প্রথম টেস্ট। টেস্টের আগে ২১ সেপ্টেম্বর থেকে বোনোনিতে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, মুমিনুল হক।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি-
তিনদিনের প্রস্তুতি ম্যাচ: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা একাদশ, সেপ্টেম্বর ২১-২৩, সাহারা পার্ক উইলোমুর, বেনোনি।

টেস্ট সিরিজ; প্রথম টেস্ট ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর।
দ্বিতীয় টেস্ট ৬-১০ অক্টোবর।

ওয়ানডে সিরিজ:
প্রস্তুতি ম্যাচ: ১২ অক্টোবর, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা একাদশ।
প্রথম ওয়ানডে ১৫ অক্টোবর।
দ্বিতীয় ওয়ানডে ১৮ অক্টোবর।
তৃতীয় ওয়ানডে ২২ অক্টোবর।

টি-টোয়েন্টি সিরিজ:
প্রথম টি-টোয়েন্টি ২৬ অক্টোবর।
দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ অক্টোবর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে