,

সর্বত্র ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা

news-image

টেকনাফে আশ-পাশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে রোহিঙ্গারা। সরকারিভাবে কুতুপালং ও বালুখালী এলাকায় রোহিঙ্গাদের থাকার জন্য ক্যাম্প করা হলেও ওই ক্যাম্পে স্থীর থাকছে না রোহিঙ্গারা।

বিভিন্ন ব্যক্তিবর্গ এবং সামাজিক ও সেবামূলক সংগঠন গুলো নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ করতে গিয়ে এ সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানান স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, ব্যক্তি এবং বিভিন্ন সংগঠন গাড়ী নিয়ে রাস্তায় ত্রাণ বিতরণের কারণে রোহিঙ্গারা কুতুপালং এবং বালুখালী ক্যাম্প থেকে রাস্তায় বেরিয়ে আসছে। ফলে গাড়ী চলাচলে বিঘ্ন ঘটছে এবং যারা ত্রাণ নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে যেতে চাচ্ছেন তারা যেতে পারছেন না।

স্থানীয়দের দাবী, ব্যক্তি এবং বিভিন্ন সংগঠন বিক্ষিপ্ত-বিচ্ছিন্নভাবে ত্রাণ না দিয়ে স্থানীয় প্রশাসনের সহায়তায় এক জায়গা থেকে ত্রাণ বিতরণ করলে অনেকটা সুবিধা হবে।

স্থানীয়রা জানান, বালীখালী এলাকায় বরিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রাণের জন্য ছুটতে গিয়ে ট্রাকের নিচে পড়ে একশিশু আহত হয়েছে এবং প্রধান সড়কের উভয় পাশে রোহিঙ্গা নারী-পুরুষ এবং শিশুদের অবস্থানের কারণে একটা হ-য-ব-র-ল অবস্থা সৃষ্টি হচ্ছে।

অবশ্যই টেকনাফ প্রশাসনের পক্ষ থেকে রোহিঙ্গাদের নির্ধারিত ক্যাম্পের বাইরে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে মাইকিং করা হলেও কাজে আসছে না।ফলে রোহিঙ্গাদের সঠিক একটি তালিকা প্রণায়ন করা এবং তাদের প্রশাসনের পক্ষথেকে সুষ্ঠুভাবে তৈরী খাবার, চাল, ডাল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণে সমস্যা সৃষ্টি হচ্ছে বলেও স্থানীয় প্রশাসন সুত্রে জানা গেছে।

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রোহিঙ্গা ক্যাম্পের আশ-পাশের বিশুদ্ধ পানির জন্য একাধিক টিউবওয়েল বসানো হলেও রোহিঙ্গা শিবিরসহ পুরো উখিয়া টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে খাদ্য ও পানির তীব্র সংকট রয়েছে।

ত্রাণের জন্য হাহাকার চলছে রোহিঙ্গাদের মাঝে। কেউ একজন কোনো খাবার নিয়ে গেলেই তার পিছু নেয় শত শত রোহিঙ্গা। খাবারের সন্ধানে পাহাড় থেকে সবাই রাস্তার দ্বারে দ্বারে নেমে পড়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের