,

‘বাবা’ রামদেবকে বিয়ে করতে চান দুই বলিউড অভিনেত্রী!

news-image

বিনোদন ডেস্ক : ধর্ষণের দায়ে বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের কারাদণ্ড নিয়ে গোটা ভারত যখন টালমাটাল অবস্থায় তখনই আলোচনায় আরেক গুরু। তিনি যোগগুরু রামদেব।

যদিও তিনি আগে থেকেই আলোচিত কিন্তু এবার আলোচনায় আসার কারণ দুই বলিউড অভিনেত্রী।ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়া জানায়, যোগগুরু রামদেব সন্ন্যাসী হলেও তার মহিলা ভক্তদের সংখ্যা অনেক। তিনি শুধু ভারতে নন, বিদেশেও যথেষ্ট জনপ্রিয়। আমজনতা থেকে শুরু করে বলিউডের অনেক সেলিব্রেটিও তার ভক্ত। বাবার ভক্ত শুধু নয়, তাকে বিয়ে করতেও যে অনেকে পিছপা হবেন না, তা তাদের মনোভাবেই প্রকাশ পায়।

বলিউডের ড্রামা কুইন রাখী সাওয়ান্ত বহুবার বাবা রামদেবকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছেন। কিছুদিন আগেও তিনি জানিয়েছেন, তার প্রস্তাবের বিনিময়ে বাবা রামদেব এখনও কিছু জানাননি। রামদেবকে ছাড়া তিনি আর কাউকে বিয়ে করবেন না বলেও জানিয়েছেন রাখী।

আর এক গ্ল্যামার কুইন মল্লিকা শেরাওয়াতও বাবা রামদেবের ভক্ত। মল্লিকাকে বিয়ে নিয়ে জিজ্ঞাসা করায় তিনি বলেছেন, তাকেই বিয়ে করবেন যিনি প্রতিদিন যোগব্যায়াম করেন। রামদেব বাবার নাম সরাসরি না নিলেও তাঁকেই যে পছন্দ মল্লিকার তা তিনি বুঝিয়ে দিয়েছেন।

যদিও এসবে পাত্তা না দিয়ে বরাবরের মতো বাবা রামদেব জানিয়েছেন, তিনি সাধু। গার্হস্থ্য জীবনের প্রতি তার কোনো আগ্রহ নেই। এসব জিনিস থেকে তিনি দূরে থাকতে চান। মানুষের সেবা করতে চান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের