,

বিজিএমইএ আরও এক মাস সময় পেল

news-image

নিজস্ব প্রতিবেদক : হাতিরঝিলে বেআইনিভাবে গড়ে তোলা তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনটি ভাঙার জন্য আরও এক বছর সময় চেয়ে যে আবেদন করেছে। আপিল বিভাগে তাদের সেই আবেদনের শুনানি হবে আগামী ৫ অক্টোবর।

ফলে আরও প্রায় এক মাস সময় পেল বিজিএমইএ। সোমবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিজিএমইএ-এর আবেদন শুনে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানির জন্য এই দিন ঠিক করে দেন।

কার্যালয় সরিয়ে নিতে বিজিএমইএ এর আগে তিন বছর সময় চাইলেও আপিল বিভাগ তাদের ছয় মাসের মধ্যে সে কাজ শেষ করতে বলেছিল। সোমবার সেই ছয় মাস সময় শেষ হওয়ার আগে আরও এক বছর সময় চেয়ে গত ২৩ অগাস্ট এই আবেদন জমা দেয় বিজিএমইএ।

বিজিএমইএ-এর পক্ষে অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী চেম্বার আদালতে শুনানি করেন। তার সঙ্গে ছিলেন ইমতিয়াজ মঈনুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

ইমতিয়াজ মঈনুল ইসলাম জানান, উচ্চ আদালতে বর্তমানে অবকাশ চলায় চেম্বার আদালত ছুটির পরে শুনানির তারিখ ঠিক করে দিয়েছে। এর ফলে ভবন ভাঙতে আপিল বিভাগের নির্ধারণ করে দেওয়া সময়ের পরও আরও প্রায় এক মাস সময় পেল বিজিএমইএ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা