,

শরিয়তপুরে নোঙর করা তিনটি লঞ্চডুবি : অর্ধশত নিখোঁজ

news-image

শরিয়তপুরের নড়িয়ার চেয়ারম্যান ঘাটে পদ্মার তীব্র স্রোত ও ভাঙ্গনে নোঙর করা তিনটি লঞ্চ পানিতে ডুবে গেছে। পানির তোড়ে কাত হয়ে একটি লঞ্চ ভেসে গেছে বলেও জানা যায়। এ ঘটনায় লঞ্চের স্টাফ ও যাত্রী মিলিয়ে প্রায় অর্ধশত মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

শেষ খবর পাওয়া পর্যন্ত নড়িয়ার হালইসার গ্রামের সরোয়ার, লোনসিং গ্রামের মোহাম্মদ আলী ও নুর ইসলাম নামে ৩ জনকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৫টার দিকে নড়িয়ার চেয়ারম্যান ঘাট এলাকার প্রায় ৩০ শতাংশ জায়গা এক সঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এসময় সেখানে ৬টি লঞ্চ নোঙর করা ছিল। এর মধ্যে শরীয়তপুর-নারায়ণগঞ্জ রুটের এমভি মহানগর ও নড়িয়া-২ লঞ্চটি সঙ্গে সঙ্গে ডুবে যায়। পানির তোড়ে কাত হয়ে ভেসে যায় ঢাকা-শরীয়তপুর রুটের এমভি মৌচাক-২। এছাড়া সুরেশ্বর-২ লঞ্চটি ক্ষতিগ্রস্থ হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সুরেশ্বর-২ লঞ্চের কেবিন বয় সরোয়ার, পাচক নুর ইসলাম ও যাত্রী মোহাম্মদ আলীকে উদ্ধার করে মুলফৎগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার এহ্সান শাহ্ বলেন, নিখোঁজ হওয়া যাত্রীদের খোঁজে স্থানীয়ভাবে তল্লাশি চলছে। এছাড়া ভেসে যাওয়া লঞ্চগুলো কোথায় আছে জানার চেষ্টা চলছে।

সূত্র : যমুনা টিভি ও বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা