,

লিঙ্গ বৈষম্য নিয়ে সোচ্চার প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘ সময় বলিউড কাঁপিয়ে এখন হলিউডে কাজ করছেন ভারতীয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি হলিউড চলচ্চিত্র শিল্পে লিঙ্গ বৈষম্য নিয়ে সোচ্চার হয়েছেন তিনি।

সম্প্রতি টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ‌যোগ দিয়ে প্রিয়াঙ্কা বলেন, তিনি হলিউডে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছেন। যাতে নারীরা পুরুষদের মতই হলিউডে বড় ও গুরুত্বপূর্ণ চরিত্র পান। তারা ‌যে লিঙ্গ বৈষম্যের মুখোমুখি হয়েছেন, তা ‌যেন পরবর্তী প্রজন্মের অভিনেত্রীদের না হতে হয়।

তিনি বলেন, এই প্রথম হলিউডে নারী কেন্দ্রীয় সুপার হিরো ফিল্ম ‘‍ওয়ান্ডার ওম্যান’‍ তৈরি হতে যাচ্ছে। যার পরিচালকও একজন নারী। এমনকি এখনও প‌র্যন্ত একজন নারী একাডেমি পুরস্কার পেয়েছেন। আমাদের আরো অনেক দূর এগিয়ে যেতে হবে।

টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে নারীরা গুরুত্ব পাওয়ায় তিনি খুশি বলেও জানান। পুরুষদের পাশাপাশি নারীরা হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বৈষম্যহীনভাবে জায়গা করে নেবে এটাই তার প্রত্যাশা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা