,

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করলেন ছাত্রলীগ নেতা

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর এরশাদনগর এলাকার ছাত্রলীগ নেতা তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতা মাসুদকে (২৬) আটক করেছে টঙ্গী থানার পুলিশ।সোমবার ভোরে এরশাদনগর এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মাসুদ সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক।এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, এরশাদনগর এলাকার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদকে এরশাদনগর এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়েছে।

এ ঘটনায় টঙ্গী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা