,

‘খোদা তুমি রহম করো’, রোহিঙ্গা ইস্যুতে অপু বিশ্বাস

news-image
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতন ও হত্যাযজ্ঞের ঘটনা বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনায়। সেখানে নারী, শিশুসহ রোহিঙ্গাদের অমানবিক জীবনের ছবি দেখে শিউরে উঠেছে বিশ্বমানবতা, চুপ নেই তারকারাও।
বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নায়িকা অপু বিশ্বাস। রোহিঙ্গাদের ওপর নির্যাতন নিয়ে অপু বলেন, ‘গত কয়েকদিন ধরে ফেসবুকে আসলে রোহিঙ্গা বিষয়ক ছবিগুলো দেখলে শরীর শিউরে উঠে। আমি রক্ত সহ্য করতে পারিনা, তার উপর এসব বীভৎস ছবিগুলো দেখে ভয়ে ফেসবুক থেকে লগআউট করি। এদের জায়গায় নিজেকে কল্পনা করি। আমারও একটা সন্তান আছে। বাংলাদেশে জন্ম না হয়ে যদি আমার জন্মটা রাখাইন রাজ্যেও হতে পারতো। আমিও তখন এই পরিস্থিতিতে পড়তে পারতাম।
অপু আরো বলেন, না আর ভাবতে পারছিনা, অনুভব করলাম চোখের কোনে গরম তপ্ত জল গড়িয়ে পড়ছে। নিজের সন্তানকে শক্ত করে জড়িয়ে ধরলাম.. আরো বেশি শক্ত করে। মানুষ কি করে এত অমানবিক হতে পারে? কি করে নির্দয় হয়। উফ! ভাবতে পারছিনা। খোদা তুমি রহম করো।
‘আমি একজন ছোটখাটো মানুষ, আমি খুব বেশি গুছিয়ে লিখতেও পারিনা। দেশের উপরের মহলের প্রতি অনুরোধ করছি তাদের পাশে আরো বেশি করে দাঁড়ান। তাদের প্রতি আরো বেশি সদয় হোন। সারা বিশ্ব দেখুক আমরা কতটা শান্তি প্রিয় মানুষ। পরিশেষে মানবতার জয় হোক।’ এভাবে আহবান অপু বিশ্বাসের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে