,

পর্দা থেকে উধাও বলিউড নায়িকারা যে যা করছেন

news-image

নেহা: ১৯৯৮ সালে ‘করীব’-এ নেহার মিষ্টি অভিনয় সবার মন কেড়েছিল। এর পর অভিনয় করেন ‘ফিজা’তেও।

এখন তিনি মনোজ বাজপেয়ীকে বিয়ে করে সুখে সংসার সামলাচ্ছেন। তার একটি মেয়েও আছে।
প্রীতি জাঙ্গিয়ানি: মহব্বঁতে’র সেই মিষ্টি নায়িকাকে এখনও মনে আছে সবার। কিন্তু তার পর বলিউড ইন্ডাস্ট্রিতে সে ভাবে কোনও ছাপই ফেলতে পারেননি। ট্রাই করেছিলেন কন্নড় ছবিতেও। কিন্তু সেখানেও একই হাল। ২০০৮ সালে প্রযোজক প্রবীন দাব্বাসকে বিয়ে করেন।

টিউলিপ জোশী: ‘যশ রাজ ফিল্মস’ এর ব্যানারের মুভি ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’তে ডেবিউ। এর পর ‘মাতৃভূমি’ ছবিতে তার অভিনয় বেশ প্রশং‌সিত হয়েছিল। তার পর শিল্পপতি বিনোদ নায়ারকে বিয়ে করেন। এই মুহূর্তে অভিনেত্রী তার স্বামীকে ব্যবসায় সাহায্য করছেন।

কিম শর্মা: ছবিতে অভিনয়ের সংখ্যা খুবই কম। তবে ক্রিকেটার যুবরাজ সিংহের সঙ্গে সম্পর্কে জড়িয়ে লাইমলাইটে ছিলেন কিম। পরবর্তী কালে শিল্পপতি আলি পানজানিকে বিয়ে করে ঘরকন্না সামলাচ্ছেন তিনি।

গ্রেসি সিংহ: ‘লগান’ এবং ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবিতে নজর কেড়েছিলেন গ্রেসি। কিন্তু এর পর ধীরে ধীরে বড় পর্দা থেকে উধাও হয়ে যান তিনি। এখন তিনি একটি টেলি সিরিয়াল ‘ সন্তোষী মা’তে মা সন্তোষীর ভূমিকায় অভিনয় করছেন।

নৌহিদ সাইরুশি: ‘আনওয়ার’, ‘লকির’ এর মতো বহুল প্রশংসিত ছবিতে তার অভিনয় দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিল। এই মুহূর্তে তিনি শুধুই বিজ্ঞাপনে অভিনয় করেন।

ইশা কোপিকর: বহু ছবিতে নেহার আইটেম ডান্স মনে রাখার মতো। ‘পিঞ্জর’ এবং ‘গার্লফ্রেন্ড’ ছবিতে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। ২০০৯ সালে হোটেল ব্যবসায়ী টিম্মি আনন্দকে বিয়ে করে সংসার করছেন।

আয়েষা টাকিয়া: তার মিষ্টি লুকস আর প্রানবন্ত অভিনয় নেশা ছড়িয়েছিল দর্শকদের মধ্যে। ২০০৯ সালে শিল্পপতি ফারহান আজমিকে বিয়ে করেন। তার একটি ছেলেও রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে