,

বৃষ্টি-জলযট ও যানজটে চরম দুর্ভোগে রাজধানীবাসী

news-image

নিজস্ব প্রতিবেদক : সকালটা আজ বৃষ্টি দিয়েই শুরু হয়েছে রাজধানীবাসীর। সকাল সাড়ে ছয়টা থেকেই আকাশ কালো করে মেঘ জমে। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। প্রায় টানা বর্ষণের রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারণে সৃষ্টি হয় যানজট। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষকে গন্তব্যে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে আজ সকাল সোয়া নয়টায় জানানো হয়, রাজধানী ঢাকায় আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় ৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

রাজধানীর কোনো কোনো সড়কে হাঁটুপানি জমে গেছে। রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর, ধানমন্ডি ২৭, সোবহানবাগ, বসুন্ধরা সিটির পেছনে গার্ডেন রোড, পান্থপথ মোড় পার হয়ে গ্রিন রোডের কিছু জায়গা, পশ্চিম তেজতুরী বাজার, ফকিরাপুর, খিলগাঁও, মতিঝিল, পল্টনসহ বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

রাজধানীর গার্ডেন রোডে থাকেন হাসনা জামান। তিনি জানান, সকাল সাতটায় মেয়েকে স্কুলে দিয়ে অফিসে যান তিনি। হঠাৎ বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন। মেয়ে ও তিনি দুজনের ভিজে যান। বৃষ্টিতে কোনো যানবাহন পাননি। তিনি বলেন, ‘হাঁটুপানি ডিঙিয়ে বাচ্চাকে স্কুলে দিয়েছি।’

তেজতুরী বাজার এলাকার বাসিন্দা সাইফুল জামান। তিনি বলেন, বৃষ্টির জন্য দ্বিগুণ–তিন গুণ ভাড়া বেশি চেয়েছেন সব রিকশাওয়ালা। ২০ টাকার ভাড়া ৫০ টাকা দিয়ে কারওয়ান বাজারে তাঁর অফিসে পৌঁছান তিনি।

তবে এই বৃষ্টিতে যাদের নিজস্ব পরিবহন আছে, যানবাহন খোঁজার ঝক্কি পোহাতে হয়নি তাদের। মোহাম্মদপুরের বাসিন্দা অনিরুদ্ধ জানান, নিজের মোটরসাইকেল ছিল। তবে সংসদ ভবনের সামনে অর্ধেক রাস্তাজুড়ে পানি ছিল। মোটরসাইকেলের ইঞ্জিনের কাছ পর্যন্ত পানি উঠে গিয়েছিল।

বৃষ্টিতে কারওয়ান বাজারের কাঁচাবাজার এলাকায় খেটে খাওয়া মানুষের চরম ভোগান্তি দেখা যায়। মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতে রাস্তায় প্রায় হাঁটুপানি উঠে যায়। সবজিসহ কাঁচা পণ্য নিয়ে বিপাকে পড়েন ক্ষুদ্র ব্যবসায়ীরা। অনেক জায়গায় পানিতে ভাসতে দেখা যায় সবজি।

আবহাওয়া দপ্তর বলছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। শুধু রাজধানীতে নয়, সারা দেশেই মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটেও ভারী বৃষ্টিপাতে কথা বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের