,

পিসিবিকে ইউনুস খানের ‘না’

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে একই সাথে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন মিসবাহ উল হক ও ইউনুস খান। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মিসবাহ-ইউনুসকে বিদায়ী সংবর্ধনা দিতে যাচ্ছে এখন! শুধু মিসবাহ-ইউনুস নন, এক খরচেই দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকেও বিদায়ী সংবর্ধনা দিতে চায় পিসিবি।

পিসিবির আয়োজনে বাধ সেধেছেন একমাত্র পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রান পূর্ণ করা ইউনুস। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বোর্ডের এ সিদ্ধান্ত পছন্দ হয়নি তার। তাই বোর্ডের দেওয়া এই সংবর্ধনায় তিনি অংশ নেবেন না।
অংশ না নেওয়ার কারণটা সোজাসাপটা ব্যাখ্যাও করেছেন সাবেক এই পাকিস্তানি ব্যাটসম্যান, ‘আমি মনে করি এখন এই বিদায়ের কোন মানে নেই। মে মাসে আমি ও মিসবাহ অবসর নিলাম, পিসিবি কিনা সংবর্ধনার আয়োজন করছে এখন! এই সংবর্ধনা অহেতুক। অন্য দেশগুলো দেখুন, অধিনায়ক ও দীর্ঘদিন ধরে খেলা অভিজ্ঞ ক্রিকেটাররা আনুষ্ঠানিকতার সঙ্গে বিদায় নেন। তা না হলেও অবসর নেওয়ার কয়েকদিনের মধ্যেই ক্রিকেটারদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।’

সংবর্ধনায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে ইউনুস খানকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে পিসিবি। কোনো সাড়া না পেয়ে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে অর্থের ‘লোভ’ পর্যন্ত দেখিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। ইউনুস বলেন, ‘পিসিবি থেকে একজন আমাকে ফোন করেছিল। বলল, বোর্ডের পক্ষ থেকে পুরষ্কার হিসেবে বেশ মোটা অঙ্কের অর্থ দেওয়া হবে। কিন্তু আমি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি কখনও অর্থের পেছনে দৌড়াই না।’
দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১৮ টেস্টে ৩৪ সেঞ্চুরি ও ৩৩ হাফ সেঞ্চুরিতে নামের পাশে ১০ হাজার ৯৯ রান যোগ করেছেন ইউনুস খান। ২০০৯ সালে করাচিতে শ্রীলংকার বিপক্ষে খেলেছেন ক্যারিয়ার সেরা ৩১৩ রানের ইনিংস। টেস্টের পাশাপাশি ২৬৫ ওয়ানডেতে সাত সেঞ্চুরিতে ৭ হাজার ২৪৯ এবং ২৫ টি-টোয়েটিতে করেছেন ৪৪২ রান। ২০০৯ সালে ডানহাতি এই ব্যাটসম্যানের নেতৃত্বে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের