,

রোহিঙ্গ ক্যাম্প পরিদর্শনে বুধবার কক্সবাজার যাচ্ছেন রাষ্ট্রদূতরা

news-image

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশে অবস্থিত বিদেশি রাষ্ট্রদূতদের আগামী বুধবার কক্সবাজার নিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে সংবেদনশীল করার অংশ হিসেবে রাষ্ট্রদূতদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বিদেশি রাষ্ট্রদূতদের আগামী বুধবার কক্সবাজার নিয়ে যাবেন।

এর আগে বৃহস্পতিবার তুরস্কের ফার্ষ্ট লেডি এমিন এরদোগান ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভোসুগলু কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

এদিকে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার অফিসের বাংলাদেশ প্রতিনিধি শিনজো কুবো জানিয়েছেন, আগামী মঙ্গলবার শরণার্থী বিষয়ক হাইকমিশনার অফিসের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার জর্জ অকোথ-উবু ঢাকায় তিনদিনের সফরে আসছেন। শিনজো কুবো বলেন, অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন। এরপর শুক্রবার তিনি রোহিঙ্গা বিষয়ে আলোচনার জন্য থাইল্যান্ড যাবেন। যেখানে জাতিসংঘের মিয়ানমার ও থাইল্যান্ডের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

তিনি আরও বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে, যেসব রোহিঙ্গা আসছে তাদের খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করা। সে লক্ষ্যে আমরা কাজ করছি।’ জাতিসংঘের পক্ষ থেকে শনিবার প্রাথমিকভাবে ৭৭ মিলিয়ন ডলার সহায়তা চাওয়া হয়। এটি পরে আরও বাড়তে পারে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের