,

বিশ্ববাসীর প্রতি রোহিঙ্গা বালক জসিমের আহ্বান

news-image

 

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের সামরিক বাহিনীর হাত থেকে বাঁচতে হাজার হাজার রোহিঙ্গা মুসলমান সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। নদ-নদী, পাহাড়-পর্বত ও বন-জঙ্গল পেরিয়ে বাংলাদেশে আসতে পেরে তারা নিজেদেরকে এখন নিরাপদ ভাবছেন।

এমনই সব রোহিঙ্গাদেরই একজন ১২ বছরের স্কুলছাত্র জসিম। আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সে কেন এবং কিভাবে বাংলাদেশে পালিয়ে এসেছে তা বিস্তারিত জানিয়েছে। ইংরেজিতে কিছুটা পারদর্শী জসিম একই সঙ্গে বিশ্ববাসীকে তাদের সাহায্যে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছে।
বিশ্ববাসীর প্রতি জসিমের বার্তা, আমরা মিয়ানমারের নাগরিক। যদি তারা আমাদেরকে নাগরিক ঘোষণা করতো তাহলে আমরা ভালো থাকতে পারতাম। এটাই আমাদের চাওয়া। ’

জসিম জানায়, ‘সেনাবাহিনী আমাদের গ্রামে ঢুকলে আমরা দৌড়ে পালাই। আমি দেখি প্রায় ১০০/২০০ সৈন্য আমাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ছে এবং আমাদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। আমরা একটি জঙ্গলে লুকিয়ে পড়ি এবং পরে বাংলাদেশের দিকে হাঁটতে থাকি। ১৩টি দিন আমাদেরকে বন জঙ্গলে কাটাতে হয়েছে। এই সময়ে পা হেঁটে বড় বড় পাহাড় এবং নৌকায় করে কিছু ছোট নদী পার হতে হয়েছে।

সে আরও জানায়, আমার বাবা এখনো রাখাইনে আছে। আমাদের পালিয়ে যেতে বলে তিনি বলেছিলেন পরে তিনিও বাংলাদেশে আসবেন। কিন্তু এখন আর তার কোনো খবরও পাওয়া যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে