,

৫৮ কোটি টাকার প্রণোদনা পাচ্ছেন ৫ লাখ ৪১ হাজার কৃষক

news-image

নিজস্ব প্রতিবেদক : বন্যায় ক্ষতি পুষিয়ে নিতে৫ লাখ ৪১ হাজার ২০১ জন কৃষককে ৫৮ কোটি ৭৭ লাখ ১৯ হাজার ৩১৫ টাকার প্রণোদনা দেবে সরকার।

রোববার সচিবালয়ে আসন্ন মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ কথা জানান।

প্রণোদনা হিসেবে কৃষকরা গম, ভূট্টা, সরিষা, চীনাবাদাম, গ্রীষ্মকালীন তিল, গ্রীষ্মকালীন মুগ, খেসারী, মাসকলাই, ফেলন, বিটি বেগুন উৎপাদনে বীজ ও রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) পাবেন বলে জানান মন্ত্রী।

প্রণোদনার কারণে ৭২৭ কোটি ৫৯ লাখ ৫০ হাজার ৯০০ টাকার অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে দাবি করে কৃষিমন্ত্রী বলেন, প্রণোদনা কার্যক্রমের ব্যয়ের তুলনায় আয় হবে ১২ গুণ। এই প্রণোদনা কার্যক্রমের অর্থ কৃষি মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ থেকে সংকুলান করা হবে। এ জন্য সরকারের কোনো অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হবে না।

কৃষিমন্ত্রী জানান, এক বিঘা জমির জন্য গমের ক্ষেত্রে প্রতি কৃষক ২০ কেজি বীজ, ভূট্টার ক্ষেত্রে ২ কেজি বীজ ও সরিষার ক্ষেত্রে এক কেজি বীজ, চীনাবাদামের ক্ষেত্রে ১০ কেজি বীজ, গ্রীষ্মকালীন তিলের ক্ষেত্রে এক কেজি বীজ, গ্রীষ্মকালীন মুগের ক্ষেত্রে ৫ কেজি বীজ, খেসারীর ক্ষেত্রে ৮ কেজি বীজ, মাসকলাইয়ের ক্ষেত্রে ৫ কেজি বীজ, ফেলনের ক্ষেত্রে ৭ কেজি বীজ ও বিটি বেগুনের ক্ষেত্রে ২০ গ্রাম বীজ কৃষককে দেওয়া হবে। গম, ভূট্টা, গ্রীষ্মকালীন তিল ও সরিষার ক্ষেত্রে প্রতি কৃষক ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। গ্রীষ্মকালীন মুগের ক্ষেত্রে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হবে। বিটি বেগুনের ক্ষেত্রে ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি করে এমওপি সার পাবেন প্রত্যেক কৃষক। চীনাবাদাম, খেসারী, মাসকলাই ও ফেলনে প্রত্যেক কৃষক ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রণোদনা হিসেবে পাবেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের