,

পাকিস্তানে খেলতে দেশ ছাড়লেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানের বিপক্ষে প্রদর্শনী টি-২০ সিরিজ খেলতে শনিবার রাতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। দেশসেরা এ ব্যাটসম্যান মধ্যরাতে দুবাইয়ে যান।

সেখানেই জড়ো হচ্ছেন বিশ্ব একাদশে দলে থাকা বাকি ক্রিকেটাররা। এরপর তারা পাকিস্তান যাবেন বলে জানা গেছে।
আগামী ১২, ১৩ ও ১৫ই সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে টি-২০ ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। এরপরই দেশে ফিরবেন তামিম। পরে দলের সঙ্গে যাত্রা করবেন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশ থেকে কোন ১৪ ক্রিকেটার পাকিস্তানে খেলতে যাবেন। বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন তামিম। সাকিব আল হাসানের নাম শোনা গেলেও, তিনি নেই এই দলে। ১৫ সদস্যের এই দলের নেতৃত্বে থাকছেন দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসিস। এছাড়াও আছেন একই দেশের আরো চার ক্রিকেটার- হাশিম আমলা, মরনে মর্কেল, ডেভিড মিলার, এবং ইমরান তাহির।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের